চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউইয়র্কের টাইম স্কোয়ারে উদযাপিত বাংলা নববর্ষ, হাজির অসংখ্য বাঙালি

নিজস্ব প্রতিনিধি : সামনেই বাঙালির নববর্ষ। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মহাসমারোহে পালন হয় নতুন বছর। বাংলার বাইরেও বাংলা নববর্ষের উল্লেখযোগ্যতা রয়েছে। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে টাইম স্কোয়ারে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। টানা বৃষ্টি-ঝড়ের দাপটে বিপর্যস্ত নিউইয়র্ক। তারমধ্যেও নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে নিউইয়র্কে।

মুক্তধারা এবং এনআরবি-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে আসা শিল্পী ও অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে বাঙালি সংস্কৃতির নিজস্ব পরিচয় সকলের সামনে তুলে ধরেন।

এসো হে বৈশাখ দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। এরপর মঞ্চে অনুষ্ঠিত হয়েছে নানা গান, সাংস্কৃতিক অনুষ্ঠান। নির্দিষ্ট পোশাক পড়ে অনুষ্ঠানে অংশ নিয়েছিল অনেকেই। ছেলেদের গায়ে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা আর মেয়েরা লাল পাড় সাদা শাড়ি। দিনভর এই বাঙালি অনুষ্ঠানে মুখরিত হয়েছিল টাইমস স্কোয়ার। বাঙালির প্রাণের উচ্ছ্বাস সমস্ত গ্লানিকে দূর করে দিয়েছিল। প্রবল ঝড় বৃষ্টিকেও কিছু মনে হয়নি।

গত বছর টাইমস স্কোয়ারে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে পালন হয়েছিল বাংলা নববর্ষ। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও নিউ ইয়র্কের গভর্নর হাউজে আগামী ২৮ এপ্রিল, সোমবার আরও একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। সেখানেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

পাশাপাশি, নিউ ইয়র্কের রাজ্যপালের সঙ্গে প্রবাসী বাঙালি প্রতিনিধিদের প্যানেল আলোচনা হওয়ারও কথা রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ৫০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানের মূল আয়োজক জানান, এই উৎসব দুই দেশের বাঙালিদের ঐক্য এবং আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। টাইম স্কোয়ারের পাশাপাশি জ্যাকসন হাইটসেও বাংলা নববর্ষ পালিত হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ