ইউপিআই পরিষেবায় ফের বিপর্যয়! কিউআর স্ক্যান বন্ধে লেনদেনে ভোগান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ জুড়ে ফের ব্যহত ইউপিআই পরিষেবা। অনলাইনে অর্থ লেনদেনে ক্ষেত্রে ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। আজ সোমবার সকাল থেকে এই সমস্যা শুরু হয়েছে। এমনটাই অভিযোগ করেছেন বহু ব্যবহারকারী। কলকাতা-সহ পাশাপাশি দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদের মতো শহরে ইউপিআই সার্ভার ‘ডাউন’ হয়ে গিয়েছিল। এই নিয়ে গত ৩০ দিনে চতুর্থ বার এই সমস্যা হল। সোমবারের বিভ্রাট নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)।

লক্ষ লক্ষ উপভোক্তারা শনিবার থেকে ইউপিআই বিভ্রাটে পড়েছেন। এনপিসিআই সে দিন বিবৃতি জারি করে জানিয়েছিল, অনবরত যান্ত্রিক গোলযোগের কারণে অনলাইন লেনদেনে কিছু সমস্যা দেখা দিচ্ছে। ত্রুটির জন্য তারা দুঃখপ্রকাশও করেছিল। কয়েক ঘণ্টা পরে পরিষেবা স্বাভাবিক হয়েছিল। ৪৮ ঘণ্টার ব্যবধানে আবার সেই সমস্যার মুখোমুখি হলেন ব্যবহারকারীরা। অনেকেই সমাজমাধ্যমে ইউপিআই নিয়ে ক্ষোভ এবং বিরক্তি উগরে দিয়েছেন। অভিযোগ, সার্ভার ‘ডাউন’ থাকার কারণে অনলাইন লেনদেনের সময়ে সংশ্লিষ্ট অ্যাপে কিউআর কোড স্ক্যান করা যাচ্ছে না। অথবা কোনও কোনও ক্ষেত্রে টাকা পাঠিয়ে দেওয়ার পরেও বাতিল হয়ে যাচ্ছে লেনদেন। দোকানে-বাজারে এর ফলে বহু মানুষ সমস্যায় পড়েছেন। দেশের নানা প্রান্ত থেকে অভিযোগ আসছে।

ইউপিআই ভারতের নিজস্ব অনলাইন লেনদেন ব্যবস্থা। গুগ্‌ল পে, পেটিএম, ফোন পে-র মতো অ্যাপে ইউপিআই ব্যবহার করে অনলাইনে টাকা আদানপ্রদান করা হয়। নগদের লেনদেন এড়াতে বহু মানুষ ইউপিআই ব্যবহার করে থাকেন। দৈনন্দিন জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে এই ব্যবস্থা। কিন্তু ঘন ঘন ইউপিআই-তে সমস্যার কারণে এর স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ইউপিআই পরিষেবা বিঘ্নের উপর নজরদারি চালানোর একটি প্ল্যাটফর্ম ‘ডাউন ডিটেক্টর’। তার তথ্য বলছে, সোমবার সকালের দিকে অজস্র বিভ্রাটের অভিযোগ এসেছিল। দেশের নানা প্রান্ত থেকে আসা সে সব অভিযোগ খতিয়ে দেখে দেশজোড়া বিভ্রাট সম্বন্ধে নিশ্চিত হয় ‘ডাউন ডিটেক্টর’। সোমবার দুপুর পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা মেলেনি। এনপিসিআই কোনও বিবৃতি দেয় কি না, সে দিকে নজর রয়েছে।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩