সুতি ও সামশেরগঞ্জে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি এডিজি দক্ষিণবঙ্গের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: সুতি ও সামশেরগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানান এডিজি (দক্ষিণবঙ্গ)।সোমবার থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার(ADG South Bengal Supratim Sarkar)। অন্যদিকে, এখনও পর্যন্ত ২০০ জনের অধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কড়া আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও রবিবার রাতে ১৯ টি ঘর ছাড়া পরিবারকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে পুলিশ বলেও জানা গিয়েছে।

এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার সামশেরগঞ্জে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সুতি ও সামশেরগঞ্জে(Samsherganj) পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সোমবার সকাল থেকেই বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। নতুন করে আর কোথাও কোন অশান্তি তৈরি হয়নি। আরও নতুনভাবে ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে হিংসা ছড়ানোর অপরাধে। পাশাপাশি ধুলিয়ান থেকে বৈষ্ণবনগর এর দিকে চলে যাওয়া ঘরছাড়া ১৯টি পরিবারকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সিআরপিএফ,(CRPF) বিএসএফ,(BSF) পুলিশ যৌথভাবে টহলদারি দিচ্ছে বিভিন্ন জায়গাতে। মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী মালদা এবং বীরভূম জেলাতে মঙ্গলবার পর্যন্ত ইন্টারনেট বন্ধ করে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

এছাড়াও গুজবে কান না দেওয়ার বার্তা দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। অলি গলিতে সর্বত্র পুলিশ দলদারী চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ(Central Force Route March) শুরু হয়েছে। বহিরাগতদের চিহ্নিত করতে এলাকায় এলাকায় পুলিশের অভিযান চলছে। হামলায় যাদের বাড়ি দোকান এসব ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নামের তালিকা প্রস্তুত করছে প্রশাসন। যেসব এলাকায় হামলা হয়েছে সেখানকার ছবি সংগ্রহ করছে পুলিশ। কিভাবে পরিকল্পনা করে কাদের সঙ্গে নিয়ে এই হামলা চালানো হয়েছে এবং ছোট ছোট বাচ্চাদের হাতে কারা ইট পাথর তুলে দিয়েছিল তাদের চিহ্নিত করছে পুলিশ।

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?