অভিজাত হোটেলে দিব্যি চলছিল সেক্স র‍্যাকেট, অতর্কিতে হানায় কামরায় উঁকি দিয়ে পুলিশ…

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্বালিয়র: খোদ মহারাজার শহরেই ঝাঁ-চকচকে অভিজাত হোটেলের ভিতরে চলছিল যৌন ব্যবসা। পশ্চিমবঙ্গ, পঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে সুন্দরী তরুণীদের ভাড়া করে এনে খদ্দেরদের যৌন লালসা পূরণের ব্যবস্থা করেছিলেন হোটেল কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত ওই কালো ধান্দার পর্দাফাঁস হয়েছে। শনিবার গভীর রাতে হোটেলে অতর্কিতে হানা দিয়ে আপত্তিজন অবস্থায় দুই তরুণীকে পাকড়াও করেছেন পুলিশ আধিকারিকরা। তাদের সঙ্গে পাকড়াও করা হয়েছে মজা লুটতে আসা দুই যুবককে। যদিও সেক্স র‍্যাকেট চালানোর মূলপাণ্ডা তথা হোটেলের ম্যানেজার দীপক শর্মা পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়েছেন। পলাতক ম্যানেজারকে ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

গ্বালিয়রের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ন লালচান্দানি জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই অভিজাত হোটেল ‘স্মার্ট হাভেলি’তে পশ্চচিমবঙ্গ, পঞ্জাব ও উত্তরপ্রদেশ থেকে মেয়েদের এনে যৌন ব্যবসা চালানো হচ্ছিল। দিল্লির এক এজেন্টের মাধ্যমেই ২০ থেকে ২৩ বছর বয়সী মেয়েদর নিয়ে আসা হত  যৌনকর্মী হিসাবে। ম্যানেজার দীপক শর্মা ও হোটেলের রিসেপশনিষ্ট ওই ব্যবসার মূল আড়কাঠি ছিলেন। দীর্ঘদিন ধরেই ওই অনৈতিক কারবারের অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। গত শনিবার বিশ্ববিদ্যালয় থানা পুলিশের বেশ কয়েকজন আধিকারিককে নিয়ে বিশেষ টিম গঠিত হয়। রাত ২টো বেজে ২২ মিনিটে হোটেলে হানা দেয়। তল্লাশি চালানোর সময়ে দুটি কক্ষে দুই যুবকের সঙ্গে আপত্তিজনক দুই যুবতী দেখা যায়। চার জনকেই গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে হোটেলের মহিলা রিসেপশনিষ্টকেও আটক করা হয়েছে।’

কীভাবে পুলিশের চোখের সামনেই দীর্ঘদিন ধরে অবৈধ যৌন ব্যবসা চালাল হোটেল কর্তৃপক্ষ, তা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি অতিরিক্ত পুলিশ সুপার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় থানার একাংশের মদতেই ওই সেক্স র‍্যাকেট চলছিল। বার বার অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার