সদ্যজাত চুরির মামলায় হাসপাতালের বিরুদ্ধে রায় সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : শিশুচুরির সঙ্গে যুক্ত হাসপাতালের লাইসেন্স বাতিল করা উচিৎ। শিশু পাচার মামলায় বড় রায় দেশের শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে সকল হাসপাতালগুলো এই জঘন্য কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে রাজ্য সরকারগুলো কঠোর ব্যবস্থা নিন।হাসপাতালে সদ্যোজাত চুরির সব মামলা দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছে আদালত।

শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, ৬ মাসের মধ্যে সব মামলার নিষ্পত্তি করতে হবে।  এই মর্মে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হবে নিম্ন আদালতগুলিতে।

উত্তরপ্রদেশের এক শিশু পাচার মামলায় অভিযুক্তদের অন্তর্বর্তী জামিন সংক্রান্ত মামলার শুনানি চলছিল সুপ্রিমকোর্টে।সেই মামলার শুনানিতেই যোগী সরকারকে রীতিমত তুলোধনা করেছে আদালত। জানা গিয়েছে, বারাণসী এবং তার আশেপাশের হাসপাতালগুলিতে শিশু চুরির মামলায় অভিযুক্তদের ২০২৪ সালে এলাহাবাদ হাইকোর্ট জামিন দেয়। তারপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল শিশুদের পরিবার।আদালতে মামলা চলাকালীন গোটা বিষয়ের দিকে নজর রেখেছে। পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন এবং ভারতীয় উন্নয়ন ইনস্টিটিউটের কাছ থেকে একটি রিপোর্টও চেয়েছিল। সবকিছু বিচার করেই দোষীদের লাইসেন্স বাতিল করার কথা জানিয়েছে আদালত। পাশাপাশি এলাহাবাদ হাইকোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ আদালত।

শীর্ষ আদালত জানিয়েছে, “অভিযুক্তেরা সমাজের জন্য ক্ষতিকর। জামিন দেওয়ার সময় হাইকোর্টের অন্তত উচিত ছিল, অভিযুক্তদের প্রতি সপ্তাহে হাজিরার শর্ত দেওয়া।” পাশাপাশি প্রশ্ন তুলেছে, উত্তরপ্রদেশ সরকার কেন জামিনের বিরুদ্ধে আবেদন করেনি।

শীর্ষ আদালত জানিয়েছে, অভিযুক্তদের সকলকে থানায় আত্মসমর্পণ করতে হবে। বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি মহাদেবনের বেঞ্চের নির্দেশ, আত্মসমর্পণের পরে সকলকে জেলে পাঠাতে হবে।

আদালত তার রায়ে বলেছে, সদ্যোজাত চুরির ঘটনার দেশব্যাপী গ্যাং ছিল। চুরি যাওয়া শিশুরা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এমনকি রাজস্থান থেকেও উদ্ধার করা হয়েছে। ফলে অভিযুক্তরা সমাজের জন্য ক্ষতিকারক।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের