মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করছে এনআইএ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুম্বইয়ে ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানার কণ্ঠস্বর পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআই। সূত্রের খবর, এ বিষয়ে কেন্দ্রীয় ফরেনসিক গবেষণাগারের (সিএফএসএল) বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। এনআইয়ের সদর দফতরে শব্দ নিরোধী কক্ষেই রানার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে।

নিয়মানুযায়ী, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য অভিযুক্ত তাহাউর রানার সম্মতি প্রয়োজন। যদি কোনও কারণে মুম্বই হামলার মূলচক্রী কণ্ঠস্বরের নমুনা দিতে অস্বীকার করে তাহলে আদালতের দ্বারস্থ হবেন এনআইএ আধিকারিকরা। আদালত অনুমতি দিতে কণ্ঠস্বরের নমুনা দিতে বাধ্য থাকবেন রানা। শুধু তাই নয়, স্বেচ্ছায় কণ্ঠস্বর সংগ্রহের অনুমতি দিতে অস্বীকার করলে বিচার প্রক্রিয়ার সময়ে খানিকটা হলেও বিপাকে পড়বেন পাকিস্তানি বংশোদ্ভুত জঙ্গিনেতা। কেননা, আদালতে এনআইএ’র আধিকারিকরা রানার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার বিষয়টিকে তুলে ধরবে।এনআইএ’র এক আধিকারিক জানিয়েছেন, ‘মুম্বই বিস্ফোরণ মামলার তদন্তে বেশ কিছু কল রেকর্ডিং সংগ্রহ করা হয়েছে। ওই কল রেকর্ডিংয়ের একটি কণ্ঠস্বর তাহাউর রানা। তাই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১১ এপ্রিল আমেরিকা থেকে দেশে ফেরানো হয়েছে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে। তার পর থেকে এনআইয়ের সদর দফতরের একটি বিশেষ সেলেই কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে তাঁকে। প্রতিদিনই আট থেকে ১০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী। মুম্বই হামলার সঙ্গে পাকিস্তানি সেনা, পাক গুপ্তচর সংস্থা ছাড়া আর কোন কোন জঙ্গি সংগঠন জড়িত তা জানার চেষ্টা চালানো হচ্ছে। যদিও জেরায় বার বার নিজেকে নির্ষ দাবি করে যাচ্ছেন রানা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার