সৌরভের বাড়িতে নবান্ন অভিযানের আমন্ত্রণ জানাতে গিয়ে আটক ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকুরীজীবী ও চাকরি-হারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে নববর্ষের দিন বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Gangully) বাড়িতে যান তিনজন সদস্য। তারা তাদের কর্মসূচিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে যান। খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ সৌরভের  বাড়ির সামনে থেকে তিনজনকে আটক করে। তাদের নিয়ে যাওয়া হয় ঠাকুরপুকুর থানায়। আগামী একুশে এপ্রিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্য মঞ্চের ডাকে নবান্ন অভিযান কর্মসূচি আছে। প্রশাসনের সদর্থক ভূমিকা দেখতে না পাওয়ায় তারা এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন। সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা এমনই দাবি ওই সংগঠনের। ওই কর্মসূচিতে আরজি করের(RG Kar) অভয়ার মা-বাবাকেও আমন্ত্রণ জানিয়েছেন তারা।

নববর্ষের দিন বিকেলে এই চাকরি আর আমাদের মধ্যে তিনজন সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে তার বেহালার বাড়িতে উপস্থিত হন। কিন্তু সৌরভ বাড়িতে ছিলেন না। তাই তার সাথে তাদের দেখা হয়নি। এদিকে চাকরি হারারা সেখানে পৌঁছেছেন তা জানতে পেরে উপস্থিত হন ঠাকুরপুকুর থানার পুলিশ। সৌরভের বাড়ির সামনে থেকে ওই তিন চাকরি হারাদের পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এদের মধ্যে একজন পুলিশের গাড়ি থেকে নামতে গিয়ে কোমরে পড়ে গিয়ে আঘাত পান। তাকে অপর দুই সহকর্মী পাঁজা কোলা করে নিয়ে যায় ঠাকুরপুকুর থানার (Thakurpukur P.S.)ভিতরে। কিন্তু কেন তারা সৌরভের বাড়িতে গিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তরে আটক একজন জানিয়েছেন, সমাজের বিশিষ্টজনদের তাদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। সকলকে নিয়ে ওই দিন নবান্নে গিয়ে তারা তাদের চাকরি কেন হারাল সেই প্রশ্নের উত্তর জানতে চাইছেন।

সৌরভ একজন বাঙালি। ক্রিকেট দুনিয়ার বাইরে ‘বাংলার দাদা’ হিসেবে তার পরিচিতি আছে। তাই তারা তাকে তাদের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। সমাজের সকল বিশিষ্টদের সঙ্গে নিয়ে এই চাকরি হারা ঐক্য মঞ্চ আন্দোলন সংগঠিত করতে চাইছে। এদিকে চাকরি হারাদের সঙ্গে বৈঠকে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু(Education Minister Bratya Basu) দু ‘সপ্তাহ সময় চেয়েছেন। তিনি যোগ্য চাকরি হারাদের তালিকা আইনত দিক মেনে ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তার সঙ্গে বৈঠকে যোগ দেওয়া চাকরিহারা প্রতিনিধিদের। কিন্তু তারপরেও অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন চাকরি হারারা। অবশেষে পুলিশের অসহযোগিতা এবং পরিবেশ সঠিক না থাকায় চাকরি হারারা যারা সল্টলেকের এসএসসি ভবনের সামনে অনশন কর্মসূচি চালাচ্ছিলেন তারা তা প্রত্যাহার করে নেন। চাকরি হারা দের একটি বড় অংশ ধর্মতলায় অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন। আবার চাকরি হারা দের একটি অংশ ট্রেনে ও বাসে চেপে দিল্লিতে যন্তর মন্তরে অবস্থান-বিক্ষোভে যোগ দেওয়ার জন্য রওনা দিয়েছেন।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে