বিতর্কে সানি দেওলের ‘জাঠ’, প্রদর্শনী বন্ধের দাবি খ্রিস্টান সম্প্রদায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মোগল সম্রাট অওরঙ্গজেবের কু‍ৎসিত চেহারা তুলে ধরে শোরগোল বাঁধিয়েছিল ভিকি কৌশলের ‘ছাভা’। এবার বিতর্কে জড়াল সানি দেওলের ‘জাঠ’। ছবির এক দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়। শুধু তাই নয় বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ছবি সরিয়ে ফেলারও দাবি তুলেছে। যদিও এ বিষয়ে ‘জাঠ’ ছবির প্রযোজক বা পরিবেশকরা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি।

কী নিয়ে কাঠগড়ায় জাঠ?

সানি দেওলের ছবির একটি দৃশ্যে গির্জায় দাঁড়িয়ে রণদীপ হুডাকে খুন-খারাবি করতে দেখা গিয়েছে। ওই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়। তাঁদের বক্তব্য, ‘ইচ্ছাকৃতভাবেই খ্রিস্টান সম্প্রদায়ের বদনাম করতে গিয়ে গির্জার মধ্যে হিংসামূলক দৃশ্য দেখানো হয়েছে। প্রত্যেক খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছে গির্জা অত্যন্ত পবিত্র স্থান। সেই পবিত্র স্থানকে খুনি-গুন্ডাদের আস্তানা হিসাবে দেখিয়ে খ্রিস্টানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।’

এদিন ‘জাঠ’ ছবির প্রদর্শনী বন্ধের দাবিতে দিল্লির বিভিন্ন প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ছিল খ্রিস্টান সংগঠনগুলির। যদিও সেই বিক্ষোভ রুখে দিয়েছে পুলিশ। তবে বিক্ষোভ দেখাতে না পারলেও বিষয়টি নিয়ে যে তারা অতি সহজে থামবেন না, তারও ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীরা। পরিবেশক ও প্রেক্ষাগৃহ মালিকদের ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছে। ওই ৪৮ ঘন্টা সময়ের মধ্যে ছবির প্রদর্শনী বন্ধ না হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে রণদীপ হুডা সহ ছবির সমস্ত অভিনেতা-অভিনেত্রী পরিচালক ও কলাকুশলীর বিরুদ্ধে মামলা দায়েরেরও দাবি জানিয়েছে। উল্লেখ্য গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সানি দেওল-রণদীপ হুডা অভিনীত ‘জাঠ’। বক্স অফিসে তুফান তুলতে না পারলেও ভাল সাড়া ফেলেছে।।

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বিয়ের ২৫ দিনের মাথায় আত্মঘাতী নববধূ, শোক সামলাতে না পেরে গলায় দড়ি স্বামীর

‘এমন ছেলে সব বাবা যেন পায়,’ বরুণের প্রশংসায় কান্নায় ভেঙে পড়লেন ডেভিড

তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার সাদা থান, শোরগোল বোলপুরে

উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

সব জল্পনার অবসান, বিশ্বকাপে খেলছেন ফুটবলের রাজপুত্র মেসি

রুক্মিণীর বিকিনি পরা ছবি ভাইরাল! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি কান্তারা খ্যাত অভিনেত্রীর

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’তে FIR, স্বস্তিকাকে জিজ্ঞাসাবাদ করল গড়িয়াহাট থানার পুলিশ

বেলেঘাটায় দখল করে রাখা তৃণমূলের পার্টি অফিসের জমি বুলডোজার চালিয়ে উদ্ধার করল মালিক

অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আড়ংঘাটার ‘ত্রাস’ রমজান আলি মণ্ডল