‘ভাষার কোনও ধর্ম হয় না’ সাইনবোর্ডে উর্দু লেখার বিরুদ্ধে দায়ের হওয়া আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের একটি পৌর পরিষদের সাইনবোর্ডে উর্দু ব্যবহারের বিরুদ্ধে একটি আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে ধর্মের সঙ্গে ভাষাকে সংযুক্ত করা ভুল। এর পাশাপাশি আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে উর্দুকে মুসলমানদের ভাষা হিসেবে বিবেচনা করার অর্থ বৈচিত্র্যের মধ্যে ঐক্য’র ধারণা থেকে দূরে স্বরে যাওয়া। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুরের প্রাক্তন কাউন্সিলর বর্ষাতাই সঞ্জয় বাগড়ে-এর আবেদনের শুনানির বিষয়ে এই মন্তব্য করেন।

বাগড়ে পৌর পরিষদের সাইনবোর্ড বা নামফলকে মারাঠির পাশাপাশি উর্দু ব্যবহারের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল যে পৌর পরিষদের কাজ কেবল মারাঠি ভাষায় করা উচিত। তাই এখানে উর্দুর ব্যবহার অপ্রয়োজনীয়। নামফলকেও এই ভাষার প্রয়োজন নেই। এর আগে পৌর পরিষদ এবং বোম্বে হাইকোর্ট সঞ্জয় বাগড়ের আবেদন খারিজ করে দিলে তিনি তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

ভাষার কোনও ধর্ম হয় না

এই মামলার শুনানিকালে আদালত বলে, “ভাষা কোনও ধর্ম নয় এবং এটি কোনও ধর্মের প্রতিনিধিত্বও করে না। ভাষা শুধুমাত্র সম্প্রদায়, অঞ্চল এবং মানুষের, কোনও ধর্মের নয়। ভাষা হল সংস্কৃতি এবং সভ্যতার অগ্রগতি পরিমাপের একটি মাপকাঠি।” আদালত উর্দুকে “গঙ্গা-যমুনি তেহজিব” এবং “হিন্দুস্তানি তেহজিব”-এর এক সুন্দর উদাহরণ হিসেবে বর্ণনা করে বলে যে এটি উত্তর ও মধ্য ভারতের মিশ্র সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক।

উর্দু সম্পর্কে ভুল ধারণা

আদালত উর্দুর প্রতি বৈষম্য প্রত্যাখ্যান করার অনুরোধ জানিয়ে বলেছে , উর্দু ভারতের কাছে বিদেশী, এই ধারণাটি ভুল। উর্দু একটি ইন্দো-আর্য ভাষা যা ভারতে উৎপত্তি এবং বিকাশ লাভ করেছে। আদালত বলেছে যে শতাব্দীর পর শতাব্দী ধরে, অনেক বিখ্যাত কবির প্রিয় ভাষা হয়ে উর্দু তার বিশুদ্ধতা অর্জন করেছে। আদালত এই প্রসঙ্গে আরও বলেছে যে উর্দু শব্দ ছাড়া দৈনন্দিন হিন্দিতে কথোপকথন সম্ভব নয়। এমনকি হিন্দি শব্দটিও এসেছে ফার্সি শব্দ ‘হিন্দভী’ থেকে।

ঔপনিবেশিক বিভাজনের প্রভাব

শীর্ষ আদালতে মতে, হিন্দি ও উর্দুর সংমিশ্রণ বন্ধ হয়ে যায় যখন উভয় পক্ষই হিন্দিকে সংস্কৃতের দিকে এবং উর্দুকে ফার্সির দিকে নিয়ে যেতে শুরু করে। ঔপনিবেশিক শক্তিগুলি এর সুযোগ নিয়ে ধর্মের ভিত্তিতে উভয় ভাষাকে বিভক্ত করে। এর ফলে হিন্দি হয়ে যায় হিন্দুদের ভাষা এবং উর্দুকে মুসলমানদের ভাষা হিসেবে বিবেচনা করা শুরু হয়। আদালত এটিকে ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সর্বজনীন ভ্রাতৃত্ব’ থেকে বিচ্যুতি বলে অভিহিত করেছে।

সিটি কাউন্সিলের যুক্তি

আদালত বলেছে যে পৌর পরিষদ নামফলক বা যে কোনো সাইনবোর্ডে উর্দু ব্যবহার করেছে কারণ স্থানীয় লোকেরা এই ভাষা বোঝে। এর উদ্দেশ্য ছিল কেবল জনগণকে তথ্য দেওয়া। আদালতের বক্তব্য, “যদি পৌর পরিষদ এলাকায় বসবাসকারী মানুষ উর্দু ভাষা সম্পর্কে পরিচিত হন, তাহলে মারাঠির সাথে উর্দু ব্যবহারে কোনও আপত্তি থাকা উচিত নয়।”

আইনি ভিত্তি

মহারাষ্ট্র স্থানীয় কর্তৃপক্ষ (সরকারি ভাষা) আইন, ২০২২ উদ্ধৃত করে আদালত বলেছে যে এতে উর্দু ব্যবহারের উপর কোনও নিষেধাজ্ঞা নেই। বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করে আবেদনটি খারিজ করে দেয় এবং বলে যে আবেদনকারীর পুরো মামলাটি আইনের ভুল বোঝাবুঝির উপর ভিত্তি করে তৈরি।

বৈচিত্র্যকে আলিঙ্গন করার আহ্বান

আদালত বলেছে, “ভাষার প্রতি আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারগুলিকে মুক্ত মনে পেরোতে হবে। আমাদের শক্তি আমাদের দুর্বলতা হতে পারে না। আসুন আমরা উর্দু এবং প্রতিটি ভাষাকে মিত্র হিসাবে গ্রহণ করি।”

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর