‘ডিজিটাল গ্রেফতারির’ হুমকি, ৫০ লক্ষ টাকা খুইয়ে নিঃস্ব, হতাশায় আত্মঘাতী বৃদ্ধ দম্পতি

প্রতারকদের হয়রানিতে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ দম্পতি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কর্ণাটকের বেলগাঁও-নামক এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতারকদের হয়রানিতে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ দম্পতি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কর্ণাটকের বেলগাঁও-নামক এলাকায়। জানা গিয়েছে, সাইবার অপরাধীদের ক্রমাগত ব্ল্যাকমেইলিংয়ের জেরে আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধ দম্পতি। তবে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে মামলাটি সমাধান করেছে বেলগাঁও থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গুজরাতের সুরাট থেকে অভিযুক্ত চিরাগ জীবরাজভাই লাক্কাড়কে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, গত ২৭ মার্চ কর্ণাটকের খানপুর তালুকের বিড়ি গ্রামে ওই দম্পতি আত্মহত্যা করেছেন।

যাঁরা প্রতারণার শিকার হয়ে প্রায় ৫০ লক্ষ টাকা খুইয়েছিলেন। প্রতারিত হয়েছেন তাঁরা, কথাটি জানতে পেরেই হতাশ হয়ে পড়েছিলেন ৮৩ বজর বয়সী ডিয়াঙ্গো নাজারেট এবং ৭৯ বছর বয়সী প্লাভিয়ানা নাজারেট। এরপরেই দুজনে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত দম্পতি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে ৬ লক্ষ টাকা স্থানান্তরিত করেছিলেন সেটিও ব্যাঙ্কিং নথিতে ফুটে উঠেছে। জানা গিয়েছে, অভিযুক্ত সুরাট থেকে দম্পতিকে সিবিআই অফিসার সেজে ফোন করেছিলেন। এবং তাঁদেরকে গ্রেফতারির হুমকি দিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা দাবি করেছিলেন।

এই ঘটনায় দম্পতি ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্ত তাদের কাছে ৫০ লক্ষ টাকা না থাকায় ৬ লক্ষ টাকা দিতে সমর্থিত হয়েছিলেন এবং অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাঁরা টাকা পাঠিয়ে দিয়েছিলেন। এরপরেও বাকি টাকা আদায়ের জন্যে দিনের পর দিন ফোন এবং বার্তার মাধ্যমে দম্পতিকে হয়রানি করতে থাকেন অভিযুক্ত। অবশেষে ভয় এবং হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন বৃদ্ধ দম্পতি। বিষয়টি তদন্তের জন্যে, বেলগাঁও থানার এসপি ভীমশঙ্কর গুলেদ একটি বিশেষ দলকে সুরাটে পাঠান। এরপর ডিওযাই এসপি দোদমানির তৎপরতায় অপরাধীকে গ্রেফতার করতে সমর্থ হন তাঁরা। সাইবার পুলিশ অভিযুক্ত লাক্কাড়ের বিরুদ্ধে অনলাইন জালিয়াতি এবং আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেছেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার