দেশের পরবর্তী প্রধান বিচারপতির কে হচ্ছেন? সামনে এল নাম

ভারতের প্রধান বিচারপতি (CJI) হতে চলেছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। আগামী ১৪ মে তাঁর শপথগ্রহণ। বিচারপতি গাভাই দেশের ৫২ তম বিচারপতি হতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের পরবর্তী প্রধান বিচারপতি (CJI) হতে চলেছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। আগামী ১৪ মে তাঁর শপথগ্রহণ। বিচারপতি গাভাই দেশের ৫২ তম বিচারপতি হতে চলেছেন। জানা গিয়েছে, বিচারপতি গাভাই সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে ছয় মাস দায়িত্ব পালন করবেন। বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে রয়েছেন সঞ্জীব খান্না। তিনি আগামী মাসে জন্মদিনের ঠিক একদিন আগে অর্থাৎ ১৩ মে অবসর গ্রহণ করবেন। বর্তমানে ভূষণ রামকৃষ্ণ গাভাই সুপ্রিমকোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি। তিনি আগামী ১৪ মে অর্থাৎ সঞ্জীব খান্নার অবসর গ্রহণের ঠিক একদিন পর সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথগ্রহণ করবেন। 

রীতি মেনে আইন মন্ত্রক পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাবের জন্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সুপারিশ চেয়েছিল। প্রধান বিচারপতি কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইকে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করার প্রস্তাব পাঠিয়েছেন। তবে বিচারপতি গাভাই নভেম্বরে অবসর গ্রহণের কারণে আগামী ছয় মাসের জন্য ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০০৭ সালে দেশের সর্বোচ্চ বিচারক পদে উন্নীত বিচারপতি কেজি বালাকৃষ্ণণের পর তিনিই হবেন দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। বিআর গাভাইয়ের জন্ম ১৯৬০ সালের ২৪ নভেম্বর। তিনি মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেছেন। তিনি ১৯৮৫ সালের ১৬ মার্চ আইনজীবী সমিতিতে যোগ দেন। এবং মহারাষ্ট্র হাইকোর্টের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এবং বিচারক ব্যারিস্টার রাজা ভোঁসলের সঙ্গে কাজ করেন।

এরপর তিনি ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে প্র্যাকটিস করেছেন। এরপর তিনি মূলত সাংবিধানিক আইন এবং প্রশাসনিক আইন সম্পর্কিত বিষয়ে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে প্র্যাকটিস করেন। এরপর ১৯৯২ সালের অগস্টে তিনি বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে সহকারী সরকারি আইনজীবী এবং অতিরিক্ত সরকারি আইনজীবী নিযুক্ত হন। ২০০০ সালে তিনি নাগপুর বেঞ্চের জন্য সরকারি আইনজীবী এবং সরকারি আইনজীবী নিযুক্ত হন। বিচারপতি গাভাই ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার