সামসেরগঞ্জে দুষ্কৃতীদের রাখা বোমা বল ভেবে খেলতে গিয়ে ফেটে জখম দুই শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি,সামসেরগঞ্জ: মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার উত্তর মোহাম্মদপুরে মাঠে খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু।জানা গিয়েছে, দুটি শিশু বুধবার সকালে মাঠের মধ্যে খেলা করছিল। সেখানে রাখা ছিল বোমের জার। বল ভেবে লোফালুফি করে খেলতে গিয়ে ঘটে যায় বিপত্তি।বিস্ফোরণ হলে আহত দুই শিশু। বিস্ফোরণের শব্দে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এই দুই শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে(Jangipur Hospital) নিয়ে আসা হয়। সেখানে তারা চিকিৎসাধীন। তবে কে বা কারা এই বোম গুলো রেখেছিল ,কি উদ্দেশ্যে রেখেছিল তা খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার(Samsherganj P.S.) পুলিশ। মনে করা হচ্ছে গত কয়েকদিন ধরে সামসেরগঞ্জ এলাকায় বহিরাগতদের উস্কানিতে যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে পুলিশকে আক্রমণ করার জন্য দুষ্কৃতীরা এই বোমা মজুদ করে রেখেছিল।

পুলিশ আহত শিশুদের নিকট আত্মীয়-স্বজনদের বয়ান রেকর্ড করেছে। এই ঘটনায় স্থানীয় মানুষজন অত্যন্ত ক্ষুব্ধ। কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। পুলিশের পিকেটিং রয়েছে। কিন্তু এলাকা পুরোপুরি দুষ্কৃতি মুক্ত হয়নি এখনো। এদিকে,নতুন করে আর সামশেরগঞ্জে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়নি। গত ২৪ ঘণ্টাতে আরও ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বাবা ও ছেলেকে খুনের ঘটনায় আরো কয়েকজনকে আটক করা হয়েছে। ঘর ছাড়া পরিবার ঘরে ফিরে আসছেন বলে জানান জঙ্গিপুর জেলা পুলিশের সুপার আনন্দ রায়।বুধবার সকালে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধুলিয়ান পৌরসভাতে(Dhulian Municipality)। সেই অগ্নিকাণ্ড নিয়ে পুলিশ সুপার জানিয়েছেন, এটা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এর সঙ্গে কোন সাম্প্রদায়িক ইস্যু কিছু নেই। তিনটে টিম ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, সামসেরগঞ্জে গত ২৪ ঘন্টাতে কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি। আরও নতুন করে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও খুনের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার। সামশেরগঞ্জ থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার এও জানিয়েছেন, গুজবে কেউ কান দেবেন না ।গুজব ছড়াবেন না। সামশেরগঞ্জ ও ধুলিয়ান থেকে বহু মানুষ চলে গিয়েছিল মালদা এবং ঝাড়খন্ডে ।তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার সকালে ছ’টি পরিবার ফিরে আসেন। আরো বেশ কিছু পরিবার ফিরে আসছে বলে জানান পুলিশ সুপার(SP)।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে