ডুয়ার্সের জনবহুল এলাকা থেকে হরিণের দেহ উদ্ধার ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: ডুয়ার্সের জনবহুল এলাকা থেকে একটি হরিণের দেহ উদ্ধার করা হল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মাটিয়ালি ব্লকের(Matiali Block) বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকায় এলাকার ঘটনা।বুধবার সকালে স্থানীয় জনগণ এলাকার একটি ফাঁকা জমির মধ্যে ওই হরিণের দেহ দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বন দফতরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে হরিণের দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে ওই হরিণটিকে(Deer) এলাকার বেশ কয়েকটি কুকুর তাড়া করছিল।

কুকুরের কামড়েই হরিণটির মৃত্যু হয়েছে বলে বাসিন্দাদের অনুমান। তবে ময়না তদন্তের পরেই হরিণের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বন দফতর সূত্রে জানা যায়। এলাকাটির পাশেই রয়েছে খরিয়ার বন্দর জঙ্গল। ওই জঙ্গল থেকে হরিণটি লোকালয়ে আসতে পারে বলে অনুমান বাসিন্দাদের। তবে চোরা শিকারিদের আক্রমণে হরিণটি মারা গেছে কিনা তা খতিয়ে দেখছে বন দফতর।খরিয়ার বন্দর জঙ্গল থেকে মাঝেমধ্যে জীবজন্তুরা লোকালয় প্রবেশ করে।

বেশ কয়েকবার চিতা বাঘের লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা ঘটে। স্থানীয় মানুষের অভিযোগ এক শ্রেণীর চোরা গাছ পাচারকারীরা একের পর এক গাছ কেটে ফেলছে। কখনো কখনো জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। জঙ্গলের মধ্যে খাদ্য ও পানীয় জলের অভাব দেখা দিচ্ছে। তার জন্যই জঙ্গল থেকে জীবজন্তুরা প্রবেশ করছে লোকালয়।বন্য পরিবেশ বজায় রাখতে হবে। বন জঙ্গল ধ্বংস করা যাবে না। এই চেতনা মানুষের মধ্যে বাড়াতে হবে। এর জন্য জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে লাগাতার প্রচার চালাচ্ছে বন বিভাগ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়