মঞ্চে নর্তকীর সঙ্গে উদ্দাম নাচ ছেলের, আচমকাই হাজির মা, তার পর যা ঘটল….

আসলে ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকের আসন থেকে মঞ্চে উঠে একজন যুবক নৃত্যশিল্পীদের সঙ্গে তুমুল নাচতে শুরু করেছেন।তখনই মঞ্চের মধ্যে হানা দিলেন তাঁর মা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজকাল সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও এবং রিলে রিলে ভরে গিয়েছে। কখনও কাউকে মেট্রোতে নাচতে দেখা যাচ্ছে, কখনও কাউকে অদ্ভুত পোশাকে সেজে নাচতে দেখা যাচ্ছে। আবার কেউ যানজট সৃষ্টি করে রাস্তার মাঝেই নাচতে শুরু করে দিচ্ছেন, আবার কেউ শপিং মলেই একগুচ্ছ লোকের সামনে কোমর দোলাতে শুরু করে দিচ্ছেন! সব মিলিয়ে নিজেকে বিখ্যাত করার জন্যে মানুষ এখন মৃত্যু ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না। এছাড়াও গ্রামের বিয়ের কিছু অনন্য নৃত্যের ভিডিয়োও মাঝে মধ্যে নেটপাড়ায় তোলপাড় ফেলে দেয়। ভিউজকে হাতিয়ার করেই এখন রাতারাতি সোশ্যাল স্টার হয়ে যাচ্ছেন ৮ থেকে ৮০ সকলেই।

তবে এবার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হল, যা দেখলে আপনি হাসি থামাতেই পারবেন না। অবশ্য এই ভিডিওটিও একটি নাচের ভিডিও। যেখানে এমন কয়েকটি দৃশ্য রয়েছে, যা আপনাকে ব্যস্ততার মাঝেও খানিকটা আনন্দ দেবে। আসলে ভিডিওতে দেখা যাচ্ছে, দর্শকের আসন থেকে মঞ্চে উঠে একজন যুবক নৃত্যশিল্পীদের সঙ্গে তুমুল নাচতে শুরু করেছেন।তখনই মঞ্চের মধ্যে হানা দিলেন তাঁর মা। ছেলের কীর্তি দেখে দর্শকদের ভিড় ঠেলে মঞ্চে উঠে গেলেন তিনি। লাঠি নিয়ে ছেলেকে তাড়া করলেন। এরপর মাকে দেখা মাত্রই ছেলে মঞ্চ থেকে লাফ দিলেন। তাঁর মাও লাঠি নিয়ে ছেলের পিছে ধাওয়া করলেন। এরপর একসময় তিনি ছেলেকে ধরে ফেলে অত বড় ছেলেকে মারধর করতে শুরু করেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Surya Ballia (@suryaballia9)

ছেলেটি দর্শকের আসনে বসলেও সেখানে গিয়েও তাঁকে লাঠিপেটা করতে শুরু করেন তাঁর মা। শেষমেশ ছেলেটি অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। কিন্তু তবুও তাঁর মা মারধর থামাননি। ছেলের পেছন পেছন মাও যেতে থাকেন। এবং তাঁকে পেটাতে থাকেন। এমনটা প্রায় অনেকক্ষন চলতে থাকে। আর নর্তকীদের সঙ্গে নাচের কারণে অত বড় ছেলেকে মা যেভাবে শাসন করলেন সবটাই ক্যামেরাবন্দী হয়েছে। সম্প্রতি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং ১১ লক্ষ ভিউজ পেয়েছে। আর ভিডিওর মন্তব্য বিভাগেই অনেকেই মজার মন্তব্য করেছেন। অনেকেই ওই মায়ের প্রশংসা করেছেন এবং তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার