সম্পর্কের চরম অবনতি, ২০০ টাকার জন্য নিজের জন্মদাত্রী মাকে পিটিয়ে খুন করল ছেলে

অভিযোগ, ৭০ বছর বয়সী বৃদ্ধামাকে পিটিয়ে খুন করেছেন ছেলে। তাও মাত্র সামান্য কারণে। সূত্রের খবর, মায়ের কাছ থেকে কুকুর কেনার জন্যে ২০০ টাকা চেয়েছিলেন অভিযুক্ত ছেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, মাতৃত্বের বন্ধন, দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধন! ২০০ টাকা দিতে অস্বীকৃতির জন্যে সেই মাকেই খুব করল ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, ছত্তিশগড়ের রায়পুরে। এক ব্যাক্তি, সমস্ত বন্ধন নষ্ট করে বৃদ্ধা মায়ের জীবন কেড়ে নিল। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো কেঁপে উঠেছেন সকলে। অভিযোগ, ৭০ বছর বয়সী বৃদ্ধামাকে পিটিয়ে খুন করেছেন ছেলে। তাও মাত্র সামান্য কারণে। সূত্রের খবর, মায়ের কাছ থেকে কুকুর কেনার জন্যে ২০০ টাকা চেয়েছিলেন অভিযুক্ত ছেলে। কিন্তু মা সেই টাকার দিতে অস্বীকৃতি জানানোর জন্যে রাগে বৃদ্ধা মাকে পিটিয়ে খুন করেন ছেলে। পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত ছেলের নাম প্রদীপ দেবাঙ্গণ, বয়স ৪৫ বছর।

তিনি শুধু মাকে নয়, তাঁর স্ত্রীকেও আঘাত করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, শুক্রবার সকাল আটটা নাগাদ রায়পুরের উরলা থানা এলাকার নাগেশ্বর নগরে ঘটনাটি ঘটেছে। স্টেশন হাউস অফিসার বি এল চন্দ্রকর বলেছেন, দেবাঙ্গণ ৮০০ টাকায় একটি কুকুর ছানা কিনতে চেয়েছিলেন। কিন্তু তাঁর কাছে ৬০০ টাকা ছিল, এবং ২০০ টাকার অভাব ছিল। তখনই তিনি তাঁর মা গণেশীর কাছে ২০০ টাকা চান। কিন্তু তাঁর মা টাকা দিতে রাজি হননি। এরপরেই মাকে পিটিয়ে খুন করেছেন দেবাঙ্গণ। এবং স্ত্রী রামেশ্বরীকেও আক্রমণ করেন। দেবাঙ্গণ পেশায় একজন ই-রিক্সা চালক।

স্ত্রী, দুই সন্তান এবং মা গণেশিকে নিয়ে তাঁর সংসার। কিন্তু সুখের সংসার নিমেষেই লন্ডভন্ড করে দিলেন দেবাঙ্গণ। তদন্ত পুলিশ কর্তা জানিয়েছেন, ঘটনার সময়ে দেবাঙ্গণের ১৫ বছর বয়সী ছেলে হস্তক্ষেপ করলেও তাঁকে আঘাত করে দেবাঙ্গণ। এবং প্রতিবেশীরা ছুটে এলে তাঁদের পাশ কাটিয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় মহিলা কে হাসপাতালে নিয়ে যায়। এবং চিকিৎসাধীন অবস্থায় গণেশী মারা যান। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার