অবাক কাণ্ড! বোরখা পরে ট্রেনে মদ পাচার, মহিলা যাত্রী গ্রেফতার, শোরগোল বিহারে

যিনি মুসলিম যাত্রী সেজে ট্রেনে চেপে বোরখার তলায় মদ নিয়ে পাচার করছিলেন। সে তাঁর পেটে এবং পিঠে কয়েক ডজন টেট্রা প্যাকেট ইংরেজি মদ সলোটেপ দিয়ে বেঁধেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক পাচারের একাধিক কৌশল সম্বন্ধে আপনাদের জ্ঞান আছে নিশ্চয়ই, কিন্তু বোরখার আড়ালে মদ বা মাদক দ্রব্য পাচার করছে, এমনটা শুনেছেন কখনও? হ্যাঁ, বিহারের কাটিহারে এক মহিলা মদ পাচারকারী ধরা পড়েছে। তাঁর মদ পাচারের অনন্য পদ্ধতি দেখলে আকাশ থেকে পড়বেন আপনিও। সম্প্রতি বিহারের আবগারি দফতর মদ পাচারের একটি অভিনব পদ্ধতি ফাঁস করেছেন। পুলিশ সূত্রের খবর, মদ পাচারকারী মহিলাটি পশ্চিমবঙ্গের সীমান্ত সংলগ্ন কুমেদপুরের বাসিন্দা। যিনি মুসলিম যাত্রী সেজে ট্রেনে চেপে বোরখার তলায় মদ নিয়ে পাচার করছিলেন। সে তাঁর পেটে এবং পিঠে কয়েক ডজন টেট্রা প্যাকেট ইংরেজি মদ সলোটেপ দিয়ে বেঁধেছিলেন। তার উপরে শাড়ি পরেছিলেন এবং তারও উপরে বোরকা জড়িয়েছিলেন।

এই ভাবেই দিনের পর দিন ট্রেনে করে বিদেশী মদ পাচার করে বেড়াতেন মহিলা। এরপর একটি গোপণ তথ্যের ভিত্তিতে কাটিহারের মানিয়া রেলস্টেশন থেকে মহিলা কনস্টেবলের সহায়তায় ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশির সময়ে তাঁর বোরখা খোলা হলে বেরিয়ে আসে বিপুল পরিমাণে মাদক দ্রব্য এবং বিদেশী মদের ডালি। তখনই তিনি মদ পাচারের অভিনব কৌশলটি পুলিশের কাছে ফাঁস করেন। মাদক পাচারকারী ওই মহিলার নাম সন্ধ্যা দেবী। তিনি পুলিশের খপ্পরে পড়ে তাঁর চোরাচালানের বিস্তারিত খুলে বলেছেন পুলিশের কাছে।

এরপর আবগারি দফতর তাঁকে গ্রেফতার করেছেন। এবং পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন। এর আগে মাদক চোরাচালানের অনেক পদ্ধতি দেখা গিয়েছে। এমনকি পুলিশের নজর এড়াতে শরীরের বিভিন্ন অঙ্গেও মাদক চোরাচালান করেছেন অপরাধীরা, এমন উদাহরণও রয়েছে। কিন্তু বোরখার আড়ালে মাদক পাচার, এটাই প্রথম। মহিলার সাহস দেখে অবাক হয়ে গিয়েছেন সকলে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার