মদ্যপান করে স্কুলে গেলেন শিক্ষক, ছাত্রদের হাতেও তুলে দিলেন সুরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবো মহেশ্বরঃ। গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ:

গুরুকে ঈশ্বরের থেকেও শ্রেষ্ঠ বলা হয়। তাই রচিত হয়েছে এমন শ্লোক। তাঁরা শিক্ষাদানের মতো মহান ব্রত পালন করেন। কিন্তু মধ্যপ্রদেশের কাটনি জেলার একটি ঘটনা গুরু-শিষ্য এই পরম্পরাকে যেন লজ্জার সম্মুখীন করে তুলেছে। কাটনির বারওয়ারা উন্নয়ন ব্লকের খিরানি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নবীন প্রতাপ সিং বাঘেলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তাঁকে স্কুলের ভেতরেই মদ্যপ অবস্থায় দেখা যাচ্ছে। শুধু তাই নয়, পাশাপাশি একজন শিক্ষক হয়ে ছোট ছোট শিশুদের হাতেও তুলে দিচ্ছেন তিনি মদের গ্লাস!

অভিযোগ, শিক্ষক নবীন প্রতাপ সিং বাঘেল প্রায়শই মদ্যপান করে স্কুলে আসেন। এর ফলে পড়াশোনার পরিবেশে প্রভাব পড়ছে। সম্প্রতি স্কুলে গিয়ে ছাত্রদের মদ্যপান করানোর অভিযোগ ওঠে নবীন প্রতাপ সিংয়ের বিরুদ্ধে। সেই সময় কেউ একজন একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অভিভাবকরা ক্ষুব্ধ। একই সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। তাঁদের প্রশ্ন একজন শিক্ষক যদি এই ধরনের কাজ করেন, তাহলে শিশুরা কী শিখবে?

এই বিষয়ের গুরুত্ব বিবেচনা করে, জেলা কালেক্টর ডঃ দিলীপ যাদব সাময়িকভাবে ওই শিক্ষককে বরখাস্ত করেছেন। এছাড়াও বিষয়টির তদন্ত শুরু করা হয়েছে। প্রশ্ন উঠছে যে শিশুদের দায়িত্ব কি এমন মানুষের উপর দেওয়া উচিত যারা নিজেরাই নিজেদের কর্তব্য সম্পর্কে অবহিত নয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার