আর্থিক প্রতারণা মামলায় জগন রেড্ডির ৪০৪.৭ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেড্ডির ৪০৪.৭ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে জগন রেড্ডির তিনটি কোম্পানির ২৭.৫ কোটি টাকার শেয়ার। কোম্পানিগুলি হল- কারমেল এশিয়া হোল্ডিংস, সরস্বতী পাওয়ার এবং হর্ষ ফার্ম।

মামলাটি ১৪ বছর আগের। এইসব কোম্পানি জগনের বাবা ওয়াইএস রাজশেখর রেড্ডির আমলের। অভিযোগ মুখ্যমন্ত্রী থাকাকালীন ‘বিশেষ অনুগ্রহের বিনিময়ে’ নিজের ব্যবসায় অর্থ বিনিয়োগ করেছিলেন রাজশেখর রেড্ডি।

জগন রেড্ডির শেয়ারের পাশাপাশি, ইডি ৩৭৭.২ কোটি টাকার জমিও বাজেয়াপ্ত করেছে। এই জমি ডালমিয়া সিমেন্টস (ভারত) লিমিটেডের (ডিসিবিএল)। তাঁদের দাবি, আজকের বাজারে জমিটির মূল্য অন্তত ৭৯৩.৩ কোটি টাকা।

তদন্তকারীরা বলছেন যে ডালমিয়া সিমেন্টস জগন রেড্ডির কোম্পানি রঘুরাম সিমেন্টসে ৯৫ কোটি টাকা বিনিয়োগ করার পর ওই জমি পায়। ইডি বিশ্বাস করে যে এটি একটি ‘গিভ অ্যান্ড টেক’ অর্থাৎ বিনিময় চুক্তি ছিল। মুখ্যমন্ত্রী নিজ স্বার্থে সাহায্যের বিনিময়ে অর্থ নিয়েছিলেন।

ইডি আরও জানতে পেরেছে যে জগন রেড্ডি, ডিসিবিএলের প্রধান পুনীত ডালমিয়া এবং অডিটর ভি বিজয়া সাই রেড্ডি রঘুরাম সিমেন্টসের শেয়ার PARFICIM নামক একটি ফরাসি কোম্পানির কাছে ১৩৫ কোটি টাকায় বিক্রি করার চুক্তিবদ্ধ হয়েছিলেন।

এর মধ্যে, ৫৫ কোটি টাকা জগন রেড্ডিকে বিভিন্ন অবৈধ চ্যানেলে নগদ অর্থপ্রদানের জন্য দেওয়া হয়েছিল। দিল্লিতে আয়কর অভিযানের সময় সংগৃহীত নথিতে এই নগদ লেনদেনগুলির খবর পাওয়া গিয়েছে। ইডি ১৫ এপ্রিল ডালমিয়া সিমেন্টসকে চূড়ান্ত আদেশনামা পাঠিয়ে জানিয়েছে যে  অনেক বছর হয়ে গেলেও মামলাটি এখনও খুব সক্রিয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার