আমদাবাদে মুখোমুখি শুভমন-অক্ষররা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে কার পাল্লা ভারী

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একটি হাইভোল্টাজ ম্যাচ। আইপিএলের ৩৫তম ম্যাচে আজ শনিবার (১৯ এপ্রিল) মুখোমুখি হবে দুই শক্তিশালী দল গুজরাত টাইটান্স (GT) এবং দিল্লি ক্যাপিটালস (DC)। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অক্ষর পটেলরা। আর গুজরাত রয়েছে তিন নম্বরে। ফলে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।  

হেড-টু-হেড রেকর্ড

গুজরাত টাইটান্স এবং দিল্লি ক্যাপিটালস এর আগে আইপিএলে মোট ৫টি ম্যাচে  মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস এগিয়ে। তারা জিতেছে ৩টি ম্যাচ, আর গুজরাত টাইটান্স জিতেছে ২টি। বিশেষ করে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লি এর আগে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতেছে। তবে, এবার গুজরাত তাদের ঘরের মাঠে এই পরিসংখ্যান বদলাতে মরিয়া ।

দলের ফর্ম এবং পয়েন্ট টেবিল

দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। তারা ৬টি ম্যাচ-এ ৫টি জয় নিয়ে দুর্দান্ত ফর্মে আছে। এই ম্যাচে জিতলে তারা শীর্ষস্থান আরও পাকাপোক্ত করবে। অন্যদিকে, গুজরাত টাইটান্সও পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে।

গুজরাত টাইটান্সের শক্তিশালী ব্যাটিং

গুজরাত টাইটান্সের ব্যাটিং লাইনআপ এবার বেশ শক্তিশালী। শুভমন গিল, সাই সুদর্শন, এবং জস বাটলার টপ এবং মিডল অর্ডারে ধারাবাহিক পারফরম্যান্স করছেন। এই তিনজনই গত মরসুমের তুলনায় দ্রুত রান তুলছেন। যা দলের অন্য ব্যাটসম্যানদের ওপর চাপ কমিয়েছে। বোলিংয়ে মোহাম্মদ সিরাজ পাওয়ারপ্লে-তে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। তিনি এখন পর্যন্ত ৭টি উইকেট নিয়ে টুর্নামেন্টে শীর্ষে রয়েছেন। মিডল ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ দারুণ নিয়ন্ত্রিত বোলিং করছেন, আর স্পিনে আর সাই কিশোর এবার দলের বড় ভরসা। রশিদ খান এবার একটু খারাপ ফর্মে  থাকলেও, তিনি যে কোনও সময় ম্যাচ বদলে দিতে পারেন।

দিল্লি ক্যাপিটালস-এর অ্যাডভান্টেজ

দিল্লি ক্যাপিটালস তাদের দলে কিছু পরিবর্তন আনতে পারে। ফাফ ডু প্লেসিস চোট থেকে ফিরে এলে হয়তো জেক ফ্রেজার-ম্যাকগার্ক-এর জায়গায় খেলবেন। তবে, এই মরসুমে ত্রিস্তান স্টাবস দলের বড় পাওনা। তিনি ৬টি ইনিংসএ ১৫২ রান করে দলের তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার। তার স্ট্রাইক রেট ২১১.৫৩, যা ডেথ ওভার-এ তার বিস্ফোরক ব্যাটিংয়ের প্রমাণ। এছাড়া, তার ডট-বল পার্সেন্টেজ মাত্র ১৭.২০, যা ৫০টি ডেলিভারি খেলা ব্যাটসম্যানদের মধ্যে সেরা। এতে প্রমান হয় তিনি নিয়মিত দলের জন্য বাউন্ডারি হাঁকাচ্ছেন।

স্পিনের লড়াই

এই ম্যাচে স্পিন বোলিংয়ের লড়াই হবে দেখার মতো। গুজরাত টাইটান্স-এর রশিদ খান, আর সাই কিশোর, এবং ওয়াশিংটন সুন্দর তিনজনেই দারুণ ফর্মে। অন্যদিকে, দিল্লি ক্যাপিটালস-এর কুলদীপ যাদব, অক্ষর পটেল এবং তরুণ প্রতিভা বিপরাজ নিগম রয়েছেন। কুলদীপ যাদব এই টুর্নামেন্টে ১০ ওভার বোলিং করা বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি রেট ৬.০৪ নিয়ে শীর্ষে। এই স্পিনারদের কৌশল এবং দক্ষতা ম্যাচের ফলাফলে বড় ভূমিকা নেবে।

এই ম্যাচ দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। দিল্লি ক্যাপিটালস জিতলে তারা পয়েন্ট টেবিলে আরও এগিয়ে যাবে। আর গুজরাত টাইটান্স জিতলে তারা শীর্ষস্থানের জন্য লড়াইয়ে আরও কাছে পৌঁছে যাবে। নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এর পিচ সাধারণত ব্যাটিং-ফ্রেন্ডলি, তবে স্পিনাররা মিডল ওভারে বড় ভূমিকা নেবে। তাই, দুই দলের কৌশল এবং খেলোয়াড়দের পারফরম্যান্স এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক