আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সমস্ত সংখ্যালঘুদের রক্ষা করুন’, হিন্দু নেতা খুনে ইউনূস সরকারকে কড়া বার্তা দিল্লির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হিন্দু-সহ সংখ্যালঘু নিধন যজ্ঞ অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারকে অনুরোধ জানাল বিদেশ মন্ত্রক। শনিবার (১৯ এপ্রিল) মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশ চন্দ্র রায়কে যেভাবে অপহরণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে তাতে আমরা মর্মাহত।’ বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরে ইউনূস সরকারের ইন্ধনেই যে হিন্দুদের নিধন যজ্ঞ চলছে তা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘তদারকি সরকারের সময়ে অতীতেও হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলাকারী ও খুনীরা বুক ফুলিয় ঘুরে বেড়াচ্ছে। যার ফলে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে লাগাতার হামলা চালানোর দুঃসাহস পাচ্ছে অপরাধীরা। একই পদ্ধতি অনুসরণ করে হিন্দুদের উপরে নির্যাতন চালানো হচ্ছে।’

উল্লেখ্য, গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) দিনাজপুর জেলার বাসুদেবপুরের বিরালের পূজা উদযাপন পরিষদের নেতা ভবেশ চন্দ্র রায়ের বাড়িতে হামলা চালায় জামায়াত ইসলামী ও বিএনপি’র সন্ত্রাসীরা। বাড়ি থেকে জোর করে তুলে এক কিলোমিটার দূরের ফুলবাড়ি বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে নৃশংসভাবে পিটিয়ে মারা হয় তাঁকে। মৃত্যু নিশ্চিত হওয়ার পরে খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। শুধু তাই নয়, হত্যাকাণ্ড নিয়ে থানায় অভিযোগ জানালে কচুকাটা করা হবে বলে বাড়ির সদস্যদেরও হুমকি দেওয়া হয়।

খুনিদের পাশে দাঁড়িয়ে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে স্বাভাবিক আখ্যা দেওয়ার চেষ্টা চালিয়েছেন বিরাল থানার ওসি আবদুস সবুর। তার দাবি, নিহত হিন্দু নেতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। সম্ভবত অসুস্থ হয়েই মারা গিয়েছেন। যদিও ওই দাবি নস্যা‍ৎ করে দিয়েছেন নিহত ভবেশ রায়ের স্ত্রী সান্ত্বনা রানি রায়। তাঁর কথায়, ‘পান-বিড়ি খেতে গিয়ে একজন জলজ্যান্ত মানুষের কীভাবে মৃত্যু হতে পারে?’

Published by:

Share Link:

More Releted News:

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ