জাফরাবাদে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে কংগ্রেস সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি,জাফরাবাদ: সামশেরগঞ্জের জাফরাবাদে বাবা ছেলে খুন হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে বাড়িতে প্রবেশ করতে বাধা দেওয়া হয় প্রদেশ কংগ্রেস সভাপতি ও মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী(MP Malda Dakhin Isha Khan Chowdhury) সহ কংগ্রেস সমর্থকদের । পরিবারের সদস্যদের স্পষ্ট বক্তব্য এতদিন কোথায় ছিলেন? কংগ্রেসের সাংসদ নির্বাচিত হওয়ার পর কোথায় থাকেন? সাংসদের দেখা মেলে না এলাকায়। পরিবারের যাদের ক্ষতি হবার তো হয়ে গেল। তাদের কি রক্ষা করতে পেরেছেন? কংগ্রেসকে ভোট দিয়ে ভুল করা হয়েছে। আফসোস করে বলেন পরিবারের সদস্যরা। বারবার অন্যায়-বিনয় করে বোঝানোর চেষ্টা করেন কংগ্রেস সাংসদ। কিন্তু বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয় না তাদের। বলা হয় এখানে কিছু হয়নি যেখানে খুন হয়েছে সেই রাস্তার ধারে যান। চার ঘন্টা ধরে পুলিশ আসেনি। দেশলাই কাঠি দিয়ে আগুন ধরানো হয়েছে। কেন?

এইসব প্রশ্নের জবাব দেবে কে? পরিবারের সদস্যদের চরম ক্ষোভের মুখে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস সভাপতি ও মালদা দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী ।বাধা দেওয়া হয় পরিবারের তরফ থেকে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে। বেশ কিছুক্ষণ কথোপকথন চলার পর বাড়ির সদর দরজার সামনে বসে পড়েন তারা। অবশেষে পরিবারের সঙ্গে সেখানে বসেই কথা বলেন কংগ্রেসের ঐ প্রতিনিধি দল। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই এলাকায় পুরনো বহু সংখ্যালঘু মানুষজন আছেন। কোনদিন তাদের সঙ্গে কোন গোলমাল হয়নি। নতুন বেশ কিছু সংখ্যালঘু মানুষজন সেখানে বাড়ি করেছে।

তারাই ওয়াকফ নয়া আইন পাস করার ঘটনায় প্রথমে রাস্তা অবরোধ করে তারপর সেখানে পুলিশ বাধা দিলে এলাকায় ফিরে এসে হিন্দুদের বাড়িগুলোতে আক্রমণ চালায় ,আগুন ধরায় ,খুন করে। পুরনো কিছু কিছু সংখ্যালঘু মানুষজন তাদের এই আক্রমণকে সমর্থন জানায়। এলাকায় চরম আইনশৃঙ্খলার অবনতি হয়। পরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার(Pradesh Congress President Suvankar Sarkar) সাংবাদিকদের অভিযোগ করেন, মুর্শিদাবাদে ২৬শে নির্বাচনের আগে এই ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে। তার অভিযোগ ,বাক্স থেকে দেশলাই কাঠি দিচ্ছে তৃণমূল কংগ্রেস আর আগুন জ্বালাচ্ছে রাজ্যের বিরোধী দল বিজেপি। দুজনেই  রাজনীতির ফায়দা নিতে এই ধরনের ঘটনাকে ঘটতে সাহায্য করছে। উদ্দেশ্য ভোটে জেতা, ক্ষমতা দখল করা। ওই পরিবারের সন্তান যেভাবে হারিয়েছেন মায়েরা, তা কোন টাকার বিনিময় পূরণ করা যাবে না। সেখানে কোন রাজনীতি হতে পারে না। প্রদেশ কংগ্রেস সভাপতি পাল্টা সাংবাদিকদের বলেন, নিহতদের এই পরিবারের দরজার সামনে বসে তিনি কোন রাজনীতির কথা বলতে চান না। যা বলার তিনি পার্টি অফিসে ফিরে বলবেন।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে