‘কুলি’র সেটে অমিতাভকে ঘুষি মেরে ৬ বছর বেকার ছিলাম: পুনীত ইসার

সেদিনের সেই ঘটনার পর মানুষ আমাকে ভয় পেতে শুরু করে। তারা বলেছিল আমি বাস্তবেও ভিলেন। দুর্ঘটনার ফলে আমি প্রায় ছয় বছর বেকার ছিলাম। কিন্তু 'কুলি'-র শুটিংয়ে অমিতাভের আহত হওয়ার ঘটনা একটি দুর্ঘটনা ছিল মাত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ১৯৮২, বেঙ্গালুরুতে ‘কুলি’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন গুরুতর আহত হন অমিতাভ বচ্চন। এই ঘটনায় অমিতাভের ভক্ত ও শুভাকাঙ্ক্ষী দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছিল। জানা যায়, সেই সময় অমিতাভ বচ্চন এবং পুণীত ইসারের মধ্যে মারামারির দৃশ্য চলছিল। তখনই একটি স্টান্ট ভুল করায় মেগাস্টারের চরম ক্ষতি হয়। যা কিনা জাতীয় আতঙ্কে পরিণত হয়েছিল। এরপর বিগ বি-কে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং কয়েক মিনিটের মধ্যে তাঁকে ‘ক্লিনিক্যালি মৃত’ ঘোষণা করা হয়। তাতেই গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছিল। অভিনেতার মরণ-বাঁচন ভগবানের কাছে ছেড়ে দিয়েছিলেন তখন চিকিৎসকেরা। পুণীত ইসারের ঘুষির আঘাতে চরম আহত হয়েছিলেন মেগাস্টার। দেশজুড়ে ভক্তদের শত্রুতে পরিনত হয়েছিলেন পুণীত ইসার। আর এই ঘটনার তীব্র প্রভাব পড়েছিলেন অভিনেতার জীবনে। ছয়বছর কাজের জন্যে মরিয়া হয়ে ঘুরে বেড়েছেন তিনি। একটাও কাজ পান নি। অন্ধকারে ডুবে হয়েছিল অভিনেতার কেরিয়ার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুণিত ইসার শেয়ার করেছেন তাঁর সেই অন্ধকারে হারিয়ে যাওয়ার অজানা কাহিনী।

তিনি বলেছেন, ‘সেদিনের সেই ঘটনার পর মানুষ আমাকে ভয় পেতে শুরু করে। তারা বলেছিল আমি বাস্তবেও ভিলেন। দুর্ঘটনার ফলে আমি প্রায় ছয় বছর বেকার ছিলাম। কিন্তু ‘কুলি’-র শুটিংয়ে অমিতাভের আহত হওয়ার ঘটনা একটি দুর্ঘটনা ছিল মাত্র। কিন্তু আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আর এই পরিস্থিতি আমাকে একজন ভালো অভিনেতা করে তুলেছে। প্রতিকূলতা আমাকে প্রকৃত বন্ধু কারা চিনতে সাহায্য করেছে। ধৈর্যশীল এবং বিনয়ী হতে শিখিয়েছে। এক সেকেন্ড আমার জীবন বদলে দিয়েছে। তখন আমার বয়স ২১ বছর ছিল। কিন্তু অমিতাভ বচ্চনের বিপরীতে প্রধান খলনায়ক হিসেবে অভিনয়ের পর আমি একসঙ্গে ১০টি ছবিতে চুক্তিবদ্ধ হই। আমি ভাষা এবং শব্দচয়নের অধ্যাপক ছিলাম। সেই পরিস্থিতিতে আমি হঠাৎ করেই একজন ‘যোদ্ধা’ হয়ে গেলাম। তারপর থেকে, আমি কেবল এই ধরনের ভূমিকাই পেতে শুরু করলাম। এবং জীবিকা নির্বাহের জন্য, আমাকে সেগুলি গ্রহণ করতে হত। সর্বোপরি, আমি তখন বিবাহিত ছিলাম।”

বিশেষ করে বিআর চোপড়ার মহাভারতে দুর্যোধনের আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য এখন ব্যাপকভাবে পরিচিত পুনীত। কিন্তু সেই সময়টা তাঁকে বাস্তব দুনিয়া চিনতে শিখিয়ে ছিল। অন্যদিকে কুলিতে গুরুতর আহত হওয়ার পাঁচ দিন পরে, অমিতাভের একাধিক অস্ত্রোপচার হয়। কিন্তু অভিনেতা কিছুতেই সাড়া দিচ্ছিলেন না চিকিৎসায়। তাকে কয়েক মিনিটের জন্য ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়েছিল। তাকে পুনরুজ্জীবিত করার শেষ প্রচেষ্টায়, ডাঃ ওয়াদিয়া প্রায় ৪০টি অ্যাম্পুল কর্টিসোন এবং অ্যাড্রেনালিন প্রয়োগ করে তাঁকে জীবিত করে তোলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের