জয়নগরে সিপিএম -কংগ্রেস- এসইউসিআই ছেড়ে ৫০০ জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়নগর: আবারো বড় ভাঙ্গন জয়নগরে। সিপিএম, কংগ্রেস, এসইউসিআই এর নেতৃত্ব সহ ৫০০ কর্মী – সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে(TMC) ।একদিকে সারা রাজ্য জুড়ে যখন বিজেপি সিপিএম কংগ্রেস ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে রাজনীতির ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেসকে বদনাম করে মানুষের কাছে জায়গা করার চেষ্টা করছে, ঠিক তখনই বিরোধীদের সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করতে, আগামী বিধানসভা নির্বাচনের তৃণমূলের হাতকে আরো শক্ত করতে জয়নগর বিধানসভা কেন্দ্রে প্রায় ৫০০ জন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থক নিয়ে ৫০ জনেরও বেশি নেতৃত্ব শনিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন।

জয়নগরের বিধায়ক(MLA Jainagar) বিশ্বনাথ দাসের হাত থেকে ঘাসফুল শিবিরের পতাকা তারা হাতে তুলে দেন।জয়নগরের সিপিএম , কংগ্রেস ও এসইউসিআই থেকে প্রায় ৫০০ জন তৃণমূলে যোগদান করেন। উত্তর দুর্গাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মোড়ে এই যোগদান পর্ব অনুষ্ঠান হয়।সিপিএমের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী, কংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ প্রায় পাঁচজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য,সিপিএমের প্রাক্তন উপপ্রধান আবু কাহার গাজী, সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখ ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন মোল্লা সহকংগ্রেসের উত্তর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা কংগ্রেসের মনিরুদ্দীন গাজী, এসইউসিআই পঞ্চায়েত সদস্য রুখসানা লস্কর সহ প্রচুর কর্মী সমর্থক আজ তৃণমূলের যোগদান করেন।

উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য বন্দনা লস্কর, দক্ষিণ ২৪ পরগনা জয় হিন্দ বাহিনীর সহ-সভাপতি রাজু লস্কর, ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শামীম আহমেদ ঢালী, তৃণমূল যুব নেতা আরিফ আহমেদ সহ একাধিক নেতৃত্ব।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে