মওকা বুঝে সোম থেকে ক্লাস বয়কটের সিদ্ধান্ত পার্শ্বশিক্ষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বেতন বৃদ্ধি না হলে অতিরিক্ত ক্লাস নেবেন না বলে ক্লাস বয়কট করতে চলেছেন পার্শ্বশিক্ষকরা। আগামী সপ্তাহের সোমবার থেকে শুক্রবারের মধ্যে চার দিন ক্লাস বয়কট করার ডাক দিয়েছেন তারা। এদের বেতন মাত্র ১৩০০০ টাকা। পার্শ্বশিক্ষকদের(Para Teachers) অভিযোগ রাজ্যের বহু স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক শিক্ষিকা নেই। তাদের নির্দেশিকা অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত সপ্তাহে মোট কুড়িটি ক্লাস নিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টের(Supreme Court) নির্দেশে বহু স্কুলে শিক্ষক শিক্ষিকাদের চাকরি গিয়েছে। আর তাই নবম দশমের পাশাপাশি একাদশ দ্বাদশ শ্রেণীতেও ক্লাস নিতে হচ্ছে পার্শ্ব শিক্ষকদের।

মাত্র ১৩ হাজার টাকার বেতনে অতিরিক্ত এই ক্লাস(Extra Clash) তারা নিতে পারবেন না। রাজ্যে বর্তমানে পার্শ্ব শিক্ষকের সংখ্যা ৪২০০০। ২০১৮ সালে তাদের শেষ বেতন বৃদ্ধি হয়েছে। তারপর থেকে বছরে তিন শতাংশ করে বেতন বৃদ্ধি পায়। প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের বেতন ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পার্শ্ব শিক্ষকদের বেতন দেওয়া হয় ১৩০০০ টাকা। বেতন বৃদ্ধির দাবিতে তারা চলতি মাসেই ৭-৮ ও ৯ তারিখ ক্লাস বয়কট করেছিল। কিন্তু তাতেও রাজ্য সরকারের পক্ষ থেকে তারা কোন সাড়া পায়নি। তাই মওকা বুঝে এবার আগামী সপ্তাহের চার দিন ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পার্শ্ব শিক্ষকরা।

যখন সুপ্রিম কোর্টের রায় চাকরি দিয়েছে বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষা কর্মীর সেই সংকট আবহাওয়া এর মধ্যে এবার মওকা বুঝে পার্শ্বশিক্ষকদের একাংশ ক্লাস বয়কটের ডাক দিল। বেতন বৃদ্ধি না হলে তারা অতিরিক্ত ক্লাস নেবেন না বলে জানিয়ে দিলেন। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের আহবায়ক ভগীরথ ঘোষ(Bhagirath Ghosh) জানিয়েছেন বর্তমানে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী সংখ্যা কমে যাওয়ায় অতিরিক্ত কাজ তাদের করতে হচ্ছে। কিন্তু শিক্ষা  দফতর তাদের বেতন বাড়াচ্ছে না। ২০১৮ সালের যত সামান্য টাকা বৃদ্ধির পর আর তাদের কথা ভাবেনি রাজ্যের শিক্ষা দফতর। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে