খিদের জ্বালা মেটাতে কচ্ছপই ভরসা গাজাবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি : খিদের কষ্ট বড় জ্বালা। সেই খিদের জ্বালাতেই ভুগছেন গাজাবাসী। ক্রমাগত ইজরায়েলি হানায় রীতিমত মৃত্যু শহরে পরিণত হয়েছে গাজা। জানুয়ারি থেকে দেড় মাস যুদ্ধবিরতি চলার পর মধ্য মার্চে এসে ফের গাজার ত্রাণশিবিরে নতুন করে হামলা চালিয়েছে ইজরায়েল। এখানেই শেষ নয়, কোনওরকম ত্রাণ যাতে গাজাবাসীর কাছে না পৌঁছয় তা নিশ্চিত করেছে ইজরায়েল বাহিনী। এরজেরে খাদ্যসঙ্কট দেখা দিয়েছে সেখানে।

এই পরিস্থিতিতে খিদের জ্বালা মেটাতে এবং প্রোটিন হিসেবে সামুদ্রিক কচ্ছপের দিকেই ঝুঁকেছেন তাঁরা। সামুদ্রিক কচ্ছপ ধরে তার খোসা ছাড়ানোর পর, মাংস কেটে, সেদ্ধ করে পেঁয়াজ, গোলমরিচ, টমেটো এবং মশলার মিশ্রণে রান্না করে খাওয়া হচ্ছে সেই কচ্ছপ। সংবাদ সংস্থা সূত্রে খবর, কচ্ছপের মাংস রান্না করতে করতেই এক গাজাবাসী জানিয়েছেন, বাচ্চারা কচ্ছপকে আগে ভয় পেত। কিন্তু এখন কেউ কেউ এই মাংস খাচ্ছে বাধ্য হয়ে।

ইজরায়েলি হামলায় ঘরছাড়া হয়ে বহু গাজাবাসী এখন দক্ষিণ গাজার বৃহত্তম শহর খান ইউনিসে আশ্রয় শিবিরে রয়েছেন।জানা গিয়েছে, বাজারে তেমন কিছু মেলে না। সামান্য সব্জি কিনতেও প্রচুর টাকা বেড়িয়ে যাচ্ছে। ত্রাণ না ঢোকায় আরও বিপদ পড়েছেন তাঁরা। এমনিতেই কচ্ছপ বিরল প্রাণী। সামুদ্রিক কচ্ছপ আন্তর্জাতিকভাবে বিপন্ন প্রজাতি হিসেবে পরিচিত।  কিন্তু গাজার জেলেদের জালে ধরা পড়া এসব কচ্ছপকে এখন খাবারের জন্য ব্যবহার করা হচ্ছে।

গাজাবাসীরা জানিয়েছেন, দুর্ভিক্ষ না থাকলে তাঁরা কচ্ছপ খেতেন না। প্রোটিনের অভাব পূরণ করতেই কচ্ছপ খাচ্ছেন তাঁরা।জানা গিয়েছে, একবেলারও কম সময় খেতে পাচ্ছে গাজার শিশুরা। কখনো আধপেটা খেয়ে থাকতে হচ্ছে তাঁদের।

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর