পঞ্জাবকে হারিয়ে মধুর প্রতিশোধ বিরাটদের, এক লাফে তিন নম্বরে বেঙ্গালুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ঘরের মাঠ চিন্নাস্বামীতে পঞ্জাব কিংসের কাছে লজ্জার হার হজম করতে হয়েছিল বিরাট কোহলিদের। রবিবার (২০ এপ্রিল) চণ্ডীগড়ের মাঠে শ্রেয়স আইয়ারদের হারিয়ে মধুর প্রতিশোধ তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ৬ উইকেট খুঁইয়ে ১৫৭ রান তুলেছিল পঞ্জাব। জবাবে সাত বল বাকি থাকতেই হাতে সাত উইকট নিয়ে জয় হাসিল করল রজত পাতিদারের দল। ৫৪ বল অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি।

মুল্লানপুরে এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শুরুটা খারাপ করেননি পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরন সিংহ। ওপেনিং জুটিতে ওঠে ৪২ রান। প্রিয়াংশ ১৫ বলে ২২ রান করে ফেরেন। খানিকবাদে ফিরে যান প্রভসিমরন। তিনি করেন ১৭ বলে ৩৩ রান। তবে ব্যাট হাতে এদিন ফের ব্যর্থ অধিনায়ক শ্রেয়স। তাঁর অবদান মাত্র ৬। পাঁচ নম্বরে নামা নেহাল ওয়াধেরা (৫) দ্রুত আউট হয়ে যাওয়ায় চাপে পড়ে পঞ্জাব। ৭৬ রানে ৪ উইকেট হারানোর পরে দলের হাল ধরেন জস ইংলিস এবং শশাঙ্ক সিংহ। ইংলিস খেললেন ১৭ বলে ২৯ রানের ইনিংস। শশাঙ্ক অপরাজিত থাকলেন ৩৩ বলে ৩১ রান করে। ফলে পঞ্জাবের রান তোলার গতি অনেকটাই কমে যায়। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেন মার্কো জানসেন। ২০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন তিনি। বেঙ্গালুরুর সফলতম বোলার ক্রুণাল পাণ্ড্য ২৫ রানে ২ উইকেট নিলেন। সূযশ শর্মা ২৬ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ১৫৮ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বেঙ্গালুরু। আর্শদীপ সিংহের বলে প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ফিল সল্ট (১)। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান বিরাট কোহলি ও দেবদত্ত পাডিক্কাল। দুজনেই পঞ্জাবের বোলারদের নিয়ে ছেলেখেলা করেন। দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৩ তম ওভারে হরপ্রীত ব্রার বলে সাজঘরে ফেরেন পাডিক্কাল। ততক্ষণে ৩৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলছেন। এর পর অধিনায়ক রজতের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান বিরাট। যদিও বেঙ্গালুরু অধিনায়ককে ১২ রান করেই ফিরতে হয়। তবে তাতে কোনও সমস্যায় পড়তে হয়নি। শেষ পর্যন্ত বিরাট ও জিতেশ শর্মা হেসেখেলেই সাত বল বাকি থাকতে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। বিরাট ৫৪ বলে ৭৩ এবং জিতেশ ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। এদিনের জয়ের ফলে লিগ টেবিলে এক লাফে তিন নম্বরে পৌঁছে গিয়েছে বেঙ্গালুরু।

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২