ছেলের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবার একটি শান্তির জায়গা। তবে কিছু কিছু ক্ষেত্রে তাঁর ভিন্ন রূপ দেখা যায়। আর পারিবারিক অশান্তির খবর পুরোনো কিছু নয়। এমনই আরেকটি ঘটনা। যেখানে নাবালক ছেলের সামনে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার চারেরবাড়ি সরকারপাড়ার বাসিন্দা সুজিত দে ভৌমিক কে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি আদালত।

২০২৩ সালে ঘটনাটি ঘটে। ঘটনার এতদিন পর সাজা শুনেছেন আদালত। অভিযোগ, স্বামী বহুদিন বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন। আর এই বিষয়টি জানতে পেরে গিয়েছিলেন তাঁর স্ত্রী। স্বামীর এই সম্পর্কই মেনে নিতে পারেননি। তখনই তাঁর স্বামী ও ওই বাইরের মহিলার সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ান। এই নিয়ে নিত্যদিন তাঁর স্বামী অশান্তি করেই যেত। ঘটনার দিন সকালেও বাড়িতে এই নিয়ে অশান্তি হয়। এরপর সুজিত দে ভৌমিক নামের ওই অভিযুক্ত তার নাবালক ছেলের সামনে তার স্ত্রী কে বুকের ওপর কুড়ুল দিয়ে একাধিক বার আঘাত করে।

ওইসময় বাড়িতে ছিলেন সুজিতের শ্বশুর ও শাশুড়ি। তারা বাধা দিতে গেলে তাঁদেরকেও খুনের চেষ্টা করে সুজিত। সেই ঘটনায় আজ অর্থাৎ সোমবার জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতের অ্যাডিশন্যাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় সাজা শোনান। এই ঘটনাটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে সুজিত দে ভৌমিক কে ফাঁসির নির্দেশ দেন। একই সঙ্গে দু’জনকে খুনের চেষ্টার অভিযোগে সুজিতকে যাবজ্জীবন সাজা ও ১ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেন। তবে সাজাপ্রাপ্তের পাল্টা দাবি, গোটা ঘটনার সাজানো।

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার