বেঙ্গালুরুতে বাঙালি বায়ুসেনা আধিকারিককে মারধরের পাণ্ডা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: তথ্য-প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় গাড়ি থেকে নামিয়ে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার শিলাদিত্য বোসকে মারধরের ঘটনায় জড়িত বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত বাঙালি বায়ুসেনা আধিকারিকের স্ত্রী তথা স্কোয়াড্রন লিডার মধুমিতা বোসের অভিযোগের ভিত্তিতে বায়ান্নাপাল্লি থানার পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই হামলাকারীকে জালে পুরেছে। যদিও তার পরিচয় প্রকাশ করেনি।

গত ১৮ এপ্রিল স্ত্রী তথা স্কোয়াড্রন লিডার মধুমিতাকে সঙ্গে নিয়ে সিভি রমন নগরের ডিআরডিও কলোনি থেকে বেরিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন উইং কম্যান্ডার শিলাদিত্য বোস। তাঁদের গাড়িতে লাগানো ছিল ডিফেন্স রিসার্চ এবং ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও)স্টিকার। আচমকাই পিছন থেকে এক বাইক চালক এসে হঠাৎ বায়ুসেনা আধিকারিকের দম্পতির গাড়ির রাস্তা আটকে দাঁড়িয়ে গালিগালাজ শুরু করে। ওই গালিগালাজ শুনে গাড়ি থেকে নেমে যান শিলাদিত্য বোস। আর তখনই বাইক চালক এগিয়ে এসে গাড়ির চাবি দিয়ে তাঁর কপালে আঘাত করে। ধাতব পদার্থ তৈরি চাবির আঘাতে কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। এখানেই শেষ নয়, আহত উইং কমান্ডারকে রাস্তা থেকে পাথর তুলে তাঁর মাথাতে ছুড়ে মারে ওই দুষ্কৃতী। তার পর সেখান থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থাতেই এক ভিডিয়ো তৈরি করেন শিলাদিত্য বোস। তাতে তিনি অভিযোগ করেন, রক্তাক্ত অবস্থায় স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে সেখান থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। ভিডিওতে উইং কমান্ড্যারকে বলতে শোনা যায়, ‘ঈশ্বর আমাদের সাহায্য করুন। ঈশ্বর আমাকে সহ্যশক্তি দিন যাতে আমি ভয়ঙ্কর কিছু না করে ফেলি। তবে আগামী দিনে, যদি পুলিশ আমাদের সাহায্য না করে, তাহলে আমি এর প্রতিশোধ নেবই।’

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার