সমতলে ৩৫ ডিগ্রি, শৈল শহরের তাপমাত্রা ১৫,দার্জিলিং – এ পর্যটকদের উপচে পড়া ভিড়

Share:

নিজস্ব সংবাদদাতা ,দার্জিলিং:দার্জিলিং মানে পর্যটকদের অন্যতম সেরা অন্যতম সেরা ডেসটিনেশন। সারা বছরে পর্যটকদের আনাগোনা থাকে দার্জিলিং – এ(Darjelling)। তবে গরমের সময় অর্থাৎ মার্চ এপ্রিল থেকে পর্যটকদের সমাগম আরো বেড়ে যায় শৈল শহরে। এ বছরও সেরকম পরিস্থিতি ।শৈল শহরে পর্যটকদের উপস্থিতি গমগম করছে। দার্জিলিং চিড়িয়াখানায়(Darjelling Zoo) প্রত্যেকদিন প্রচুর পর্যটকদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। গোটা দার্জিলিং জুড়েই পর্যটকদের বিচরণ। তবে উৎসাহী পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় করছেন দার্জিলিং এর চিড়িয়াখানায়। প্রসঙ্গত দার্জিলিং চিড়িয়াখানার যথেষ্ট সুখ্যাতি রয়েছে।

এখানে প্রচুর বন্যপ্রাণী রয়েছে, যাদের দেখতে দুর দুরান্ত থেকে পর্যটকরা এসে থাকেন। খুব যত্ন সহকারে দার্জিলিং চিড়িয়াখানায় বন্যপ্রাণীদের রাখা হয়ে থাকে। বর্তমানে দার্জিলিংয়ের আবহাওয়া দুর্দান্ত ।সমতলে যখন তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে তখন দার্জিলিং – এর সেই তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিচে ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এত সুন্দর আবহাওয়া, সেই কারণে অনেকেই বেছে নিয়েছেন দার্জিলিংকে। পরিষ্কার আকাশ। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে অনায়াসে। দার্জিলিং- এর ম্যালে পর্যটকদের যথেষ্ট।প্রসঙ্গত গরমের ছুটির (Summer Vacation)সময় পর্যটকদের সংখ্যা বেড়ে চার গুণ হয়।

হোটেল,(Hotel) হোমস্টেগুলিতে তিল ধরনের জায়গা থাকে না। এ বছরও লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের ভিড়। গরমের ছুটি পড়তেও হাতে আর বেশি সময় নেই বাকি ।পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। এবারও মনে করা হচ্ছে গরমের ছুটি পড়লে পর্যটকদের সমাগম আরো বেড়ে যাবে শৈল শহরে। দুর্দান্ত মনোরম আবহাওয়ায় দিন কয়েক কাটানোর স্বর্ণালী মুহূর্তগুলো অনেকেই ছাড়তে চান না। সেই জন্য বহুদূরান্ত থেকে প্রচুর পর্যটকদের আনাগোনা হয়ে থাকে শৈল শহরে(Snow City)।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং