বেঙ্গালুরুর বায়ুসেনা আধিকারিকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু

Share:

নিজস্ব প্রতিনিধি: তথ্য-প্রযুক্তির রাজধানী বেঙ্গালুরুতে প্রকাশ্য রাস্তায় গাড়ি থেকে নামিয়ে তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি করে শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার শিলাদিত্য বোস। এবার তার বিরুদ্ধেই খুনের চেষ্টার অভিযোগ দায়ের করল অভিযুক্ত বাইক চালক। এমনকি নতুন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতেও দেখা গিয়েছে, রাস্তায় ফেলে বাইক চালককে নির্মমভাবে মারধর করছেন শিলাদিত্য। আইনজীবীরা মনে করছেন, সিসিটিভি ফুটেজেই প্রমাণিত মোটেও ধোয়া তুলসীপাতা ছিলেন না বায়ুসেনার আধিকারিক। তিনিই প্রথম আইন হাতে তুলে নিয়েছিলেন। ফলে অবিলম্বে তার কোমরে দড়ি পরানো উচিত।

সম্প্রতি সমাজমাধ্যমে বায়ুসেনার উইং কম্যান্ডার শিলাদিত্য বোসের এক ভিডিও ভাইরাল হয়। রক্তাক্ত অবস্থায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি জানান, ‘গত ১৮ এপ্রিল স্ত্রী তথা স্কোয়াড্রন লিডার মধুমিতাকে সঙ্গে নিয়ে সিভি রমন নগরের ডিআরডিও কলোনি থেকে বেরিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তাঁদের গাড়িতে লাগানো ছিল ডিফেন্স রিসার্চ এবং ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও)স্টিকার। আচমকাই পিছন থেকে এক বাইক চালক এসে হঠাৎ বায়ুসেনা আধিকারিকের দম্পতির গাড়ির রাস্তা আটকে দাঁড়িয়ে গালিগালাজ শুরু করে। ওই গালিগালাজ শুনে গাড়ি থেকে নেমে যান শিলাদিত্য বোস। আর তখনই বাইক চালক এগিয়ে এসে গাড়ির চাবি দিয়ে তাঁর কপালে আঘাত করে। ধাতব পদার্থ তৈরি চাবির আঘাতে কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। এখানেই শেষ নয়, আহত উইং কমান্ডারকে রাস্তা থেকে পাথর তুলে তাঁর মাথাতে ছুড়ে মারে ওই দুষ্কৃতী। তার পর সেখান থেকে পালিয়ে যায়।’ ভিডিওতে উইং কমান্ড্যারকে বলতে শোনা যায়, ‘ঈশ্বর আমাদের সাহায্য করুন। ঈশ্বর আমাকে সহ্যশক্তি দিন যাতে আমি ভয়ঙ্কর কিছু না করে ফেলি। তবে আগামী দিনে, যদি পুলিশ আমাদের সাহায্য না করে, তাহলে আমি এর প্রতিশোধ নেবই।’

ওই অভিযোগ নিয়ে শোরগোল পড়ে যায়। কয়েক ঘন্টার মধ্যেই বায়ান্নাপাল্লি থানার পুলিশ হামলাকারী মোটরবাইক চালক বিকাশ কুমারকে গ্রেফতার করে।  তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। তাতে দেখা যায়, বায়ুসেনার আধিকারিক যে অভিযোগ করেছেন তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। উল্টে বাইক চালকের উপরেই প্রথমে চড়াও হয়েছিলেন শিলাদিত্য। বেধড়ক মারধর করেন। তাঁর স্ত্রী এবং পথচারীরা সামলানোর চেষ্টা করেও পারেননি। অভিযুক্ত বিকাশ কুমার পুলিশকে পাল্টা অভিযোগে শিলাদিত্যের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলাও রুজু করেছে পুলিশ। বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) দেবরাজ ডি সাংবাদিকদের বলেন, ‘বায়ুসেনার আধিকারিক হামলার পিছনে যে প্রাদেশিকতার অভিযোগ তুলেছেন তার কোনও ভিত্তি নেই। উনিই প্রথমে আইন হাতে তুলে নিয়েছিলেন। ফলে এখন পরিণতি ভোগ করবে হবে।’

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার