Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ি থেকে উদ্ধার অভিনেতার দেহ, মানসিক ও আর্থিক চাপেই আত্মহত্যা বলে অনুমান পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি থেকে উদ্ধার হল বলিউড অভিনেতা ললিত মনচন্দার দেহ। পুলিশি তদন্তে নিশ্চিত যে ৩৬ বছর বয়সী এই অভিনেতা আত্মহত্যা করেছেন। বাড়িতে তাঁর মৃতদেহ বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে। সোমবার দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করা হয়নি। প্রতিবেদনে আরও জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে কোনও ষড়যন্ত্র বা বহিরাগত জড়িত থাকার কোনও চিহ্ন পাওয়া যায়নি।

ললিত মনচন্দারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে যে তিনি সাম্প্রতিক সময়ে মানসিক অবসাদের মধ্যে ছিলেন। কিছু ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছিলেন। মনচন্দা বেশ কয়েকটি বলিউড সিনেমা এবং টেলিভিশন ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তিনি একটি ওয়েব সিরিজেও কাজ করছিলেন, যা নিয়ে খুব উৎসাহী ছিলেন বলে রিপোর্টে প্রকাশ।

মঙ্গলবার CINTAA-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ললিতের মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানায়। অভিনেতার একটি ছবি পোস্ট করে তারা লিখেছেন, “CINTAA ললিত মনচন্দার (২০১২ সাল থেকে সদস্য) মৃত্যুতে শোক প্রকাশ করছে।”

 

অভিনেতার মৃত্যুর সম্ভাব্য কারণগুলি নির্ধারণের জন্য পুলিশ পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সুইসাইড নোট না পাওয়ায় তাঁর মানসিক অবস্থা এবং সাম্প্রতিক কার্যকলাপ সম্পর্কে গভীর তদন্ত শুরু হয়েছে। স্থানীয় এবং প্রতিবেশীরা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সকলেই ললিত মনচন্দারকে অত্যন্ত ভাল মানুষ বলে বর্ণনা করেছেন। তিনি যে এমন করতে পারেন তা কেউ যেন ভাবতে পারছেন না।

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনে ফোন নিয়ে নেওয়ার নির্দেশ

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বিজেপি সমর্থকদের সঙ্গে দেদার সেলফি রচনার, ‘জয় শ্রী রাম’ ধ্বনি তুলে কী বললেন?

মেখলিগঞ্জে পরাজিত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ‘জেলখাটা’ পরেশ অধিকারী

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা