হাওড়া স্টেশন থেকে বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: কলকাতা লাগোয়া হাওড়া স্টেশন থেকে গ্রেফতার দুই বাংলাদেশি। হাওড়া কমিশনারেটের গোলাবাড়ি থানার(Golabari P.S.) পুলিশ গ্রেফতার করে দুই বাংলাদেশিকে । ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করা হল বৈধ কাগজপত্র ,ভিসা না থাকায় । ধৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ।গ্রেফতার দুই বাংলাদেশি আব্দুল্লাহ ,ফরিদা বেগম। দুজনে স্বামী স্ত্রী পরিচয় দিলেও তারা কি উদ্দেশ্যে ভারতে এসেছে খতিয়ে দেখছে পুলিশ। সূত্র মারফত জানা যায়, বাংলাদেশ থেকে বসিরহাট আসে ওই দম্পতি।

তারপর হাওড়া স্টেশন(Howrah Station) হয়ে মায়ানমারে যাবার উদ্দেশ্যে ছিল। পুরো বিষয় তদন্ত করছে পুলিশ। এর আগেও হাওড়া স্টেশন থেকে বেশ কয়েকজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছিল পুলিশ। ব্যস্ত হাওড়া স্টেশন দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের চেষ্টা চালাচ্ছে। কিন্তু ব্যস্ত হাওড়া স্টেশনে লক্ষ লক্ষ যাত্রীর মাঝে রয়েছে সাদা পোশাকে পুলিশের কড়া নজরদারি। ফলে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা সেখান দিয়ে যাতায়াত করতে গেলে ধরা পড়ে যাচ্ছে। এক্ষেত্রে ওই দম্পতি নাকি তার সঙ্গে আরো কেউ বিনা পাসপোর্টে বাংলাদেশ(Bangladesh) থেকে চোরা পথে ভারতে প্রবেশ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

হাওড়া স্টেশনের পাশাপাশি হাওড়া স্টেশন সংলগ্ন বিভিন্ন হোটেল ও গেস্ট হাউস গুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। যাতে বিনা পাসপোর্টে কোন বাংলাদেশি সেখানে আশ্রয় নিতে না পারে। হাওড়া স্টেশনের ভেতরে এবং বাইরে থাকা সিসিটিভির(CCTV) কন্ট্রোল রুমে ২৪ ঘন্টা নজরদারি ব্যবস্থা করা হয়েছে। কোন যাত্রীকে হাওড়া স্টেশনে প্রবেশ করতে এবং বেরোনোর সময় সন্দেহ হলে সিসিটিভি কন্ট্রোল রুম থেকে দেখামাত্র সেই যাত্রীকে তল্লাশীর নির্দেশ দেওয়া হচ্ছে ওয়ারলেসে। তৎক্ষণাৎ সেই জাতির ওপর নজরদারি শুরু করছে স্টেশন চত্বরে থাকা পুলিশকর্মীরা। প্রয়োজনে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের