মাদক পাচারে ধৃত তৃণমূলের দুই নেতাকে ৬ বছরের জন্য বহিষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার রাতে রাজ্য পুলিশের এস টিএফ এর শিলিগুড়ি টিম অভিযান চালিয়ে কোচবিহারের গীতালদহে পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে তৃণমূলের এক অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের সদস্য রয়েছেন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই তৃণমূল নেতাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করলো দল। ইয়াবা ট্যাবলেট(Yaba Tablet) পাচার করতে গিয়ে এসটিএফ-এর হাতে ধরা পড়েন দুই তৃণমূল নেতাসহ ৫ জন ইয়াবা ট্যাবলেট কারবারি। ওই দুই তৃণমূল নেতার মধ্যে মাফুজার রহমান তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। অপর নেতা সেরাজুল হক তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তাদের কাছ থেকে দেড় কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এস টি এফ।

সূত্র মারফত জানা গেছে, একুশে এপ্রিল সোমবার কোচবিহার এলাকায় অভিযান চালান এসটিএফ অফিসাররা। সেখানে আন্ত: রাজ্য মাদক পাচার চক্রে পাঁচজনকে গ্রেফতার করা হয়। বিতদের মধ্যে চারজন পুরুষ একজন মহিলা। ধৃতরা হলেন মাফুজার রহমান, খাজিদুল হক, তোতা বিবি, সেরাজুল হক, ইরশাদ হোসেন। এরা প্রত্যেকে দিনহাটার বাসিন্দা। ধৃতদের জেরা করে এসটিএফ জানতে পারে তারা নাগাল্যান্ডের ডিমাপুর থেকে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে স্থানীয় বাজারে বিক্রি করত। তাদের কাছ থেকে প্রায় ৭৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট আটক করে এস টি এফ(STF)।

তৃণমূলের অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্য গ্রেফতার হওয়ার পর বিজেপির তরফে সাংবাদিক বৈঠক করে শাসক দলকে নিশানা করা হয়। বিজেপি দাবি করে এর আগেও মাফ যার রহমান বাংলাদেশ থেকে গ্রেফতার হয়েছিলেন। সে আন্তর্জাতিক পাচারকারী। কোচবিহার জেলার তৃণমূল নেতাদের সঙ্গে তার নাকি ঘনিষ্ঠ সম্পর্ক। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের সাংসদ(MP) যোগদীপ চন্দ্র বর্মা বসুনিয়া। তার দাবি, ব্যক্তিগত জীবনে কে কি ব্যবসা করেন তা দলের পক্ষে জানা সম্ভব নয়। সোমবার দল যখনই জানতে পেরেছে তখনই দুই অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে। অপরাধের সঙ্গে যুক্ত কাউকে দল রেওয়াত করে না।

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের