ধর্ষণ করে মহিলাকে পুড়িয়ে হত্যা, তোলপাড় ব্রিটেন

গোটা ঘটনায় বিস্মিত স্কটল্যান্ড ইয়ার্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  করোনা বিধি ভঙ্গের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করে ধর্ষণ ও পরে তাঁকে পুড়িয়ে হত্যা করার অভিযোগে তোলপাড় ব্রিটেন। ঘটনাটি ঘটেছে, গত মার্চে, ৩ থেকে ৪ তারিখের মধ্যে। ঘটনা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। মৃত মহিলার নাম সারাহ এভারাড (৩৩)। সারাহ এভারাডকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে ওয়েনে কোগেনস। অভিযুক্ত পুলিশ অফিসারকে চাকির থেকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ৩৩ বছরের সারা এভারাড একটি বহুজাতিক সংস্থার মার্কেটিং এগজিকিউটিভ। ৩ মার্চ রাতে ওয়েনে কোগেনস নামে ওই পুলিশ অফিসার সারা এভারাডকে গ্রেফতার করে। অভিযোগ তোলা হয় এভারাড করোনা বিধি ভেঙেছেন। মহিলাকে ওই পুলিশকর্তা তাঁর গাড়িতে উঠতে বলে। নির্দেশ মেনে সারা এভারাড গাড়িতে ওঠেন। এরপর ১২০ কিলোমিটার দূরে তাঁকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে শুরু হয় শারীরিক নির্যাতন। পরে  মহিলাকে পুড়িয়ে হত্যা করা হয়।

প্রাথমিক তদন্ত উঠে এসেছে, দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এই খুন করে ধর্ষণ। জানা গিয়েছে, ওই পুলিশ অফিসার বাড়িতে জানিয়েছিল সেদিন তার নাইটডিউটি রয়েছে। আদালত তাঁর এই পরিকল্পনার কথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করে। ঘটনার শেষ এখানেই নয়। তদন্ত উঠে এসেছে, ওই দিন রাতে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল, সেটা পুলিশে গাড়ি নয়। শুধু তাই নয়, মহিলা আত্মহত্য়া করেছেন, তা প্রমাণ করতে চেষ্টার কসুর করেননি অভিযুক্ত ওই পুলিশ অফিসার। তার এই পরিকল্পনার কথা শুনে স্কটল্যান্ড ইয়ার্ডও রীতিমতো বিস্মিত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার