‘জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপে সর্বাত্মক সমর্থন’, শাহকে ফোনে রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুনিদের বিরুদ্ধে সরকারের যে কোনও পদক্ষেপে সর্বাত্মক সমর্থন রয়েছে বলে জানিয়ে দিলেন রাহুল গান্ধি। গতকাল মঙ্গলবারই (২২ এপ্রিল) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পহেলগাঁওয়ের জঙ্গি হানা নিয়ে কথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা। তখনই তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে যারা খুন করেছে, তাদের যেন কোনও রেয়াত না করা হয়। সরকার যে পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপেই সমর্থন থাকবে।’

পহেলগাঁওয়ের বৈসারণে মঙ্গলবারের জঙ্গি হানায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। নিরীহ পর্যটকদদের রক্তে যারা ভূস্বর্গের মাটি লাল করেছে, তাদের চরম শাস্তি দেওয়ার দাবি উঠেছে জোরালোভাবে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সমাজের বিশিষ্ট পেশার বিশিষ্টজনরা। কাশ্মীরের মাটি থেকে জঙ্গিদের শিকড় উপড়ে ফেলার জন্য চরম পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে পহেলগাঁওয়ে জঙ্গি হানার নিন্দা করে লিখেছেন, ‘যে কাপুরোষিত হামলা চালানো হয়েছে তার নিন্দার ভাষা নেই। জঙ্গি হানা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক কারা’র সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্যও জেনেছি। ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তারা অবশ্যই বিচার পাবেন। তাদের পাশে এবং কেন্দ্রের পাশে রয়েছি। যে কোনও পদক্ষেপকেই সর্বাত্মক সমর্থন জানাব।’

রাহুল গান্ধির পাশাপাশি পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও। তিনিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন, ‘পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে খুন করা জঙ্গিদের বিরুদ্ধে যে কোনও পদক্ষেপে সরকারের পাশে থাকবে কংগ্রেস।’

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত