পহেলগাঁওয়ে ২৬ পর্যটককে খুন করা চার আততায়ী জঙ্গির ছবি প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওয়ে ২৬ পর্যটককে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন করা চার আততায়ী জঙ্গির ছবি প্রকাশ করল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে ওই ছবি প্রকাশ করা হয়েছে। চার আততায়ীর ছবি প্রকাশের আগেই অবশ্য তিন সন্দেহভাজন আততায়ীর স্কেচ প্রকাশ করা হয়েছিল। ওই তিন আততায়ীর পরিচয়ও প্রকাশ করা হয়েছিল। জানানো হয়েছিল তিন কুখ্যাত খুনি হল-আসিফ ফউজি, সুলেমান শাহ, আবু তালহা।

গতকাল মঙ্গলবার মিনি সুই‍ৎজারল্যান্ড হিসাবে পরিচিত অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসারণের এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে জঙ্গি সংগঠনের সদস্যরা। একে-৪৭, কার্বাইন-সহহ অত্যাধুনিক আগগ্নেয়াস্ত্র দিয়ে চালানো গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৬ পর্যটক। আহত হয়েছেন আরও ২৫ জন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনিক আধিকারিকদের।

গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলায় রাতের ঘুম উড়েছে কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা সংস্থাগুলির। ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলাবাজদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে দফায়-দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। জঙ্গি হানার তদন্তের ভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সূত্রের খবর, হামলাকারীদের মধ্যে দুই জন পাকিস্তানি নাগরিক। বাকিরা স্থানীয় বাসিন্দা। সেনার পোশাক পরেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। একে-৪৭, এম ৪ কার্বাইন থেকে ৭০ রাউন্ডের মতো গুলি চালানো হয়েছে। সেনা ও পুলিশের পোশাক পরেই হানা দিয়েছিল জঙ্গিরা।

অন্যদিকে, মঙ্গলবারের জঙ্গি হানায় নিহত পর্যটকদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল জম্মু-কাশ্মীর সরকার। পাশাপাশি গুরুতর আহতদের ২ লক্ষ এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করা হয়েছে।   

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার