যাওয়ার কথা ছিল ইউরোপে, নিয়তি বিনয়কে টেন নিয়ে গেল পহেলগাঁওয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৬ দিন আগে চার হাত এক হয়েছিল তাঁদের। স্ত্রী হিমাংশিকে নিয়ে মধুচন্দ্রিমা করতে মিনি সুই‍ৎজারল্যান্ড পহেলগাঁওয়ে গিয়েছিলেন ২৬ বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নরওয়াল। ভাগ্যের পরিহাস এমনই মধুচন্দ্রিমায় গিয়েই জঙ্গিদের বুলেটে ঝাঁঝরা হয়ে যেতে হল হরিয়ানার কারনালের বাসিন্দাকে।

অথচ মধুচন্দ্রিমা করতে কাশ্মীর যাওয়ারই কথা ছিল না বিনয় ও তাঁর স্ত্রীর। প্রথমে ইউরোপে হানিমুনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তারা কাশ্মীর যাওয়ার সিদ্ধান্ত নেন। মাত্র দুই বছর আগে তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন বিনয়। কোচিতে কর্মরত ছিলেন। তাঁর দাদা হাওয়া সিং, যিনি বিএসএফ ও হরিয়ানা পুলিশের প্রাক্তন কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছছেন, ‘ছোটবেলা থেকেই দেশসেবার স্বপ্ন দেখত বিনয়।  পরিবারের ঐতিহ্য অনুসরণ করে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেয়।’

এই মর্মান্তিক ঘটনার পর ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনশ কে ত্রিপাঠী গভীর শোক প্রকাশ করেন এবং শহীদ অফিসারের পরিবারের প্রতি সমবেদনা জানান। হরিয়ানার মুখ্যমন্ত্রী নাইয়াব সিং সাইনি জানিয়েছেন, রাজ্য সরকার শোকাহত পরিবারের পাশে আছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরা বলেন, এই কাপুরুষোচিত হামলার কঠোর জবাব দেওয়া হবে এবং দোষীদের শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে। ইতিমধ্যেই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন “দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। কাশ্মীরে “বহিরাগতদের” বসতি স্থাপন প্রতিরোধ করাই হামলার উদ্দেশ্য বলে জানিয়েছে সংগঠনটি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই