ছত্তিশগড়ের বিজাপুরে ৫ মাওবাদীকে নিকেশ করল নিরাপত্তারক্ষীরা

ছত্তিশগড় বিজাপুরের নিরাপত্তা বাহিনীর একটি দল এক হাজারেরও বেশি মাওবাদীকে ঘিরে ফেলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাশ্মীর আতঙ্কের মধ্যেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর আবারও বড় সাফল্য! ছত্তিশগড় বিজাপুরের নিরাপত্তা বাহিনীর একটি দল এক হাজারেরও বেশি মাওবাদীকে ঘিরে ফেলেছে। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত খতম হয়েছে পাঁচ মাওবাদী। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে ছত্তিশগড়ের বিজাপুর জেলার আন্তঃরাজ্য সীমান্তে কারেগুট্টা পাহাড়ের জঙ্গলে মাওবাদী নিধনে বিশাল অভিযানে নেমেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি দল। এদিকে নিরাপত্তা বাহিনীকে দেখার পরেই তাঁদের উপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা।

পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীরাও। সেনা-মাওবাদী গুলির সংঘর্ষে ৫ নকশাল এখনও পর্যন্ত নিধন হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এখনও পর্যন্ত মাওবাদী নিধনে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এটাই বড় অভিযান। কারণ আজ ১,০০০ জন মাওবাদীকে ঘিরে ফেলেছিল প্রায় ৩০ হাজারেরও বেশি ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি দল। যেখানে ছত্তিশগড়, তেলেঙ্গানা, এবং মহারাষ্ট্রের ২০, ০০০ এরও বেশি সৈন্য ছিল।

এর আগে, নিরাপত্তা বাহিনীর একটি দল মাওবাদী অনুসন্ধান অভিযানে বিজাপুর পাহাড়ে কংক্রিটের স্ল্যাব দিয়ে তৈরি একটি বাঙ্কারের মতো একটি ঘর সহ ১২টি নকশাল আস্তানা খুঁজে পেয়েছিল। এবং সেগুলিকে ধ্বংস করেছিল। এই বিষয়ে তথ্য প্রদান করে একজন কর্মকর্তা জানিয়েছিলে যে, জিদপল্লি ক্যাম্প থেকে সিআরপিএফের স্পেশাল ইউনিট কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন) এর ২০৮তম ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করেছে। মাওদের একটি গোপন আস্তানা রয়েছে, যার উচ্চতা প্রায় ১৬০ বর্গফুট। এর উপর একটি কংক্রিটের স্ল্যাব ছিল। সেখান থেকে ছয়টি সোলার প্লেট, দুই নকশালপন্থীর ইউনিফর্ম, দুটি সিলিং ফ্যান এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, এই মূহুর্তে জঙ্গি হামলায় রীতিমতো আতঙ্কে রয়েছে ভারত। কারণ গত মঙ্গলবার মিনি সুই‍ৎজারল্যান্ড হিসাবে পরিচিত অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসারণের এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে জঙ্গি সংগঠনের সদস্যরা। একে-৪৭, কার্বাইন-সহহ অত্যাধুনিক আগগ্নেয়াস্ত্র দিয়ে চালানো গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৬ পর্যটক। আহত হয়েছেন আরও ২৫ জন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলায় রাতের ঘুম উড়েছে কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা সংস্থাগুলির। হামলাকারীদের মধ্যে দুই জন পাকিস্তানি নাগরিক ছিলেন। বাকিরা স্থানীয় বাসিন্দা। সেনার পোশাক পরেই হামলা চালিয়েছিল জঙ্গিরা।

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ