বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ, শোরগোল সাঁইথিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়ঙ্কর বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির একাংশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সাঁইথিয়া এলাকায়। অভিযোগ উঠেছে, ওই বাড়িতেই রাখা ছিল বোমা। সেটা ফেটেই এই দুর্ঘটনাটি ঘটে। তবে কেন রাখা হয়েছে এই বোমা তা এখনও জানা যায়নি।  সাত সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, বীরভূমের সাঁইথিয়া থানার হাতড়া পঞ্চায়েতের দক্ষিণ সিজা গ্রামে গৃহস্থের বাড়িতে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একাংশ ভেঙে পড়ে যায়। তবে সম্পূর্ণ এখনও  কারণ জানা যায়নি। সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিকের নাম শেখ সুরুজ। তিনি বেশ অনেক বছর ধরেই এই এলাকার বাসিন্দা। ওই বাড়িতে বোমা বা বিস্ফোরক পদার্থ মজুত ছিল বলে স্থানীয়দের অভিযোগ। ঘটনাটি ঘটার পরই পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি ঘটনা স্থলে চলে আসেন পুলিশ। পুলিশ এখনও তদন্ত জারি রেখেছে বলেই খবর।

এই বিস্ফোরণের ফলে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ের পড়ে। সূত্র মারফৎ জানা গিয়েছে, বিস্ফোরণ ঘটা বাড়িতেই এই বোমা রাখা ছিল। যদিও কারও কোনও রকম ক্ষতি হওয়ার কথা শোনা যায়নি। তবে বাড়ির একাংশ ভেঙে গিয়েছে।

যাঁদের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তাদের তরফে দাবি করা হয়েছে, বিস্ফোরণের সময় পরিবারের সকলেই ঘুমোচ্ছিলেন। আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠেন তাঁরা। পরিবারের দাবি, কেউ বা কারা তাঁদের বাড়িতে বোমা রেখে গিয়েছিল বা বোমা ছুঁড়েছে। ঘটনা যাই হোক, কিন্তু কেন সেটাই বড় প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। তবে বাড়িটির ক্ষতি হয়েছে। সম্পূর্ণ খতিয়ের দেখবে পুলিশ। এই ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কের রয়েছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে