Loading live market data...
Loading active stocks...
Connecting...

ভয়াবহ বহুতল ভবন! মায়ের কোল থেকে ফসকে ৭ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

মর্মান্তিক! মায়ের হাত থেকে পিছলে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে গেল ৭ মাসের শিশু। যা শুনলে যে কারোর মেরুদণ্ড কেঁপে উঠবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! মায়ের হাত থেকে পিছলে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে গেল ৭ মাসের শিশু। যা শুনলে যে কারোর মেরুদণ্ড কেঁপে উঠবে। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার এলাকায়। যেখানে একটি অভিজাত আবাসনে ২১ তলা বিল্ডিং থেকে মায়ের কোল থেকে পিছলে পড়ে যন্ত্রণাদায়ক মৃত্যু হল সাত বছরের নিষ্পাপ শিশুর। শুক্রবার বিষয়টি জানিয়েছেন পালঘর থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, বোলিং টাউনশিপের একটি অভিজাত আবাসনের ২১ তলা বিল্ডিংয়ে থাকেন শিশুটির পরিবার।

ঘটনার সময়ে ৭ মাসের শিশুকে কোলে নিয়ে ঘরের জানালা বন্ধ করছিলেন বাচ্চাটির মা। তখনই শিশুটি তাঁর মায়ের হাত থেকে পিছলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনাজনিত কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। তবুও একটি মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এবং ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্যে তদন্ত চলছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটি হাত থেকে পড়ে যাওয়া মাত্রই তার মা চিৎকার করে ওঠেন। ততক্ষণে শিশুটি ২১ তলা নিচে পড়ে গিয়েছে। হট্টগোল শুনে তাঁর পরিবার এবং স্থানীয়রা ছুটে আসেন। এবং তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। শোকে ভেঙে পড়েছে শিশুটির পরিবার। তবে শিশুটির বা তাঁর পরিবারের কাউর পরিচয় জানা যায়নি। মায়ের অসাবধনতার বশেই নিষ্পাপ শিশুর মৃত্যু হল। যদিও জেনে রাখা প্রয়োজন যে, উঁচুতলা বিল্ডিংয়ে বসবাসকারী পরিবারগুলিকে অতিরিক্ত সতর্ক থাকা উচিত, বিশেষ করে ছোট্ট বাচ্চার মাদের। ফ্ল্যাটের বারান্দা থেকে শিশুর পড়ে যাওয়ার ঘটনা এই প্রথম নয়, বরং এর আগেও বহুবার এমন ঘটনা সামনে এসেছে। গত বছরের নভেম্বরে, উত্তর প্রদেশের নয়ডা থেকে একই রকম একটি ঘটনা প্রকাশ্যে আসে যার সিসিটিভি ফুটেজ বেশ হৃদয়বিদারক ছিল। এখানে, তিন বছরের একটি নিষ্পাপ শিশু খেলতে খেলতে বারান্দা থেকে পড়ে যায়। এরপর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফলে কোনভাবে রক্ষা পেয়ে যায় শিশুটি। কিন্তু এক্ষেত্রে ৭ মাস বয়সী শিশুটিকে আর বাঁচানো যায়নি।

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

অটোয় চেপে কোচি থেকে জয়সলমের! বিদেশিদের কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দুর পরেই মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা

‘বাংলায় ইতিবাচক পরিবর্তন হোক’, শুভেন্দুকে নিয়ে সৌমিতৃষার পোস্টে তোলপাড় নেটমাধ্যম

খোলা আকাশের নিচে জনগণকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?