ঠাণ্ডা মাথায় তিনজনকে খুন, ভিলওয়াড়া থেকে গ্রেফতার IIT ফেরত সাইকো কিলার

রাজস্থানের ভিলওয়াড়ার দীপক নায়ারের ঘটনাটি গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। যিনি একই দিনে দুই বন্ধু এবং মন্দিরের প্রহরীকে নৃশংসভাবে হত্যা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের ভিলওয়াড়ার দীপক নায়ারের ঘটনাটি গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। যিনি একই দিনে দুই বন্ধু এবং মন্দিরের প্রহরীকে নৃশংসভাবে হত্যা করেছেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে। এবং তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যাতে বড় বড় তথ্য সামনে আসছে। পুলিশি জেরায় খুনি দীপক নায়ার জানিয়েছেন, তিনি সম্পূর্ণ কুসংস্কারের কারণে তাঁর দুই বন্ধু এবং প্রহরীকে হত্যা করেছেন। তাঁর সন্দেহ ছিল, সন্দীপ এবং মনু তাঁর উপর কালা যাদু করেছে। তাই দুই বন্ধুকে খুন করেছেন তিনি।

শুধু তাই নয়, তিনি আয়াপ্পা মন্দিরের পুরোহিতের বিরুদ্ধেও কালা যাদুর অভিযোগ এনেছেন। তথ্য অনুযায়ী, দীপিক আয়াপ্পা মন্দিরের প্রহরী, মালানার বাসিন্দা লালসিং রাওনা রাজপুতকেও মন্দিরে প্রবেশ করার সময় তাঁর যৌনাঙ্গ কেটে নৃশংসভাবে হত্যা করেছেন। এরপর দীপিককে গ্রেফতার করা হলে, তাঁর বাড়ি গিয়ে পুলিশ দেখতে পান আরও দুটি দেহ পড়ে রয়েছে। অবশেষে দুই বন্ধু এবং মন্দিরের প্রহরীকে খুন করার সমস্ত অভিযোগ স্বীকার করেছেন দীপক। পুলিশি জিজ্ঞাসাবাদের ভিত্তিতে, দীপক জানিয়েছেন, তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। তিনি কেরলের বাসিন্দা। ভিলওয়ারায় জন্মগ্রহণ করেছেন। তাঁর বাবা-মা কেউ নেই। সকলেই মারা গিয়েছেন। IIT নিয়ে পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে তিনি দেশের একটি স্বনামধন্য মোবাইল সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর মাসিক বেতনও প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা। দীপককে বন্ধুদের হত্যার কারণ জিজ্ঞাসা করা হলে পুলিশকে তিনি জানান, অভিযুক্তরা তাঁকে কালা যাদু করেছে। হত্যার আগে তিনি ওই দুই বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন। এরপরেই তিনি নেশার ঘোরে তাঁদের হত্যা করেন।

বাবা-মায়ের মৃত্যুর পর বাড়িতে তিনি একাই থাকতেন। পুলিশ জানিয়েছে, দুই বন্ধুকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন দীপক। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। আর ধারালো অস্ত্র দিয়ে মন্দিরের প্রহরীর যৌনাঙ্গ কেটে দিয়েছেন তিনি। মৃতদেহগুলির পাশে পোড়া কাপড়ও পাওয়া গিয়েছে। শরীরে কিছু পোড়া দাগও পাওয়া গিয়েছে। ধারণা হত্যার পর দুজনেই পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিলেন দীপক, কিন্তু মৃতদেহ পোড়ানো যায়নি। ডিএসপি সিটি মনীশ বাদগুজার জানিয়েছেন, সাইকো কিলার দীপক নায়ারের বিরুদ্ধে থানায় ইতিমধ্যেই ছয় থেকে সাতটি মামলা দায়ের করা হয়েছে। দীপক নায়ারের বিরুদ্ধে ভিলওয়ারা এবং কেরলে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। ২০১৫ সালে, সে প্রতাপ নগর থানায় পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছিল। সুতরাং একজন ইঞ্জিনিয়ার থেকে কীভাবে তিনি সাইকো কিলারে পরিণত হলেন সেটাই সকলকে ভাবিয়ে তুলেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার