‘বাংলাদেশও বড্ড লাফাচ্ছে, ওদের গঙ্গার জল দেওয়া বন্ধ করা উচিত’, দাবি বিজেপি সাংসদের

তিনি লিখেছেন, 'বাংলাদেশ বড্ড লাফাচ্ছে। এবার সে দেশে গঙ্গার জল সরবরাহ বন্ধ করার সময় এসেছে। আমাদের জল খেয়ে বেঁচে থাকবে। আর পাকিস্তানের গান গাইবে। এই পাপীদের এবার গঙ্গার জল সরবরাহ করা বন্ধ করা উচিত।'

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলার ঘটনা গোটা দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। প্রতিশোধ তুলতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত। এ আবহে এবার বাংলাদেশকে গঙ্গার জল না দেওয়ার দাবি তুললেন বিতর্কিত বিজেপি সাংসদ নিশিকান্ত ডুবে। শনিবার (২৬ এপ্রিল) নিজস্ব এক্স হ্যান্ডেলে বাংলাদেশকে আক্রমণ করে একটি পোস্ট করেছেন নিশিকান্ত। যেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ বড্ড লাফাচ্ছে। এবার সে দেশে গঙ্গার জল সরবরাহ বন্ধ করার সময় এসেছে। আমাদের জল খেয়ে বেঁচে থাকবে। আর পাকিস্তানের গান গাইবে। এই পাপীদের এবার গঙ্গার জল সরবরাহ করা বন্ধ করা উচিত।’

এরপর তিনি একটি ইংরেজি প্রতিবেদনের স্ক্রিনশট জুড়ে দেন। সেই প্রতিবেদনে অনুসারে, সম্প্রতি সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার একজন সদস্যের সঙ্গে দেখা করেছিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন আইন উপদেষ্টা ডঃ আসিফ নজরুল। তাঁদের এই সাক্ষাৎ হয়েছে কাশ্মীরের পহেলগাঁও হামলার ঠিক পরের দিন। তিনি সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার জ্যেষ্ঠ সদস্য ইজহারের সঙ্গে দেখা করেছিলেন বলে অভিযোগ। বিষয়টি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ প্রচারে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের জড়িত থাকার সন্দেহ আরও উস্কে দিয়েছে। সেই কারণেই এবার বাংলাদেশের বিরোধিতা করে তাঁদের গঙ্গার জল সরবরাহ বন্ধের দাবি তুললেন বিতর্কিত বিজেপি সাংসদ নিশিকান্ত ডুবে। তাঁর কথায়, তাঁরা ভারত থেকে গঙ্গার জল ও নেবে। আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে ভারতকে কোণঠাসা করবে। তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরে পহেলগাঁও-তে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। তাঁদের গুলি করে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানের সন্ত্রাস সংগঠন ‘লস্কর-ই-তৈবা’-এর সদস্যরা। এই ঘটনায় সমগ্র ভারতে ক্ষোভ বিরাজ করছে। মোদি সরকার এই হামলায় জড়িত সন্ত্রাসীদের কল্পনার চেয়েও বড় শাস্তি দেবে বলে জানিয়েছে। ইতিমধ্যেই প্রতিশোধ তুলতে কেন্দ্রীয় সরকার ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘সিন্ধু জল চুক্তি’ স্থগিত করেছে। আত্তারি চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানি নাগরিকদের দেওয়া ভিসা বাতিল করেছে। ভারত এক সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে অবস্থিত তার হাইকমিশন থেকে সমস্ত প্রতিরক্ষা উপদেষ্টাদের প্রত্যাহার করতে পাকিস্তানকে অনুরোধ করেছে। আর ‘সিন্ধু জল চুক্তি’ স্থগিতের সিদ্ধান্তে নিশিকান্ত দুবে মোদি সরকারের প্রশংসা করেছেন।

আর গঙ্গার জল বন্টন চুক্তি কী?

গঙ্গানদীর জল বণ্টনের লক্ষ্যে ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ‘গঙ্গার জল বণ্টন’ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ নির্মাণের পর উদ্ভূত বিরোধ নিষ্পত্তির জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল কলকাতা বন্দরে জলের প্রবাহ বজায় রাখা। চুক্তিটি ৩০ বছরের জন্য ছিল এবং ২০২৬ সালে মেয়াদ শেষ হবে, পারস্পরিক সম্মতিতে আবারও এই চুক্তি নবায়ন করা যেতে পারে। ফারাক্কা বাঁধটি ভারতের গঙ্গা নদীর উপর নির্মিত এবং পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। কলকাতা বন্দরের জলস্তর জাহাজ চলাচলের জন্য উপযুক্ত রাখার জন্য ১৯৭৫ সালে ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছিল। এর মাধ্যমে গঙ্গা নদীর জল হুগলি নদীর দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। গঙ্গার জল বণ্টন চুক্তিতে, ভারত ও বাংলাদেশের মধ্যে জলের প্রাপ্যতা উভয় দেশেই সমানভাগ করে দেওয়া হয়েছিল। যদি পানির প্রাপ্যতা ৭০,০০০ থেকে ৭৫,০০০ কিউসেক হয়, তাহলে বাংলাদেশ পাবে ৩৫,০০০ কিউসেক এবং অবশিষ্ট পানি পাবে ভারত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার