পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রায় ভ্যাটিকানে হাজির ছিলেন কারা, জানুন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রায় হাজির হয়েছিলেন বিশ্বের তাবড় তাবড় নেতারা। চোখের জলে পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানিয়েছে ভ্যাটিকান সিটি। প্রায় ২ লক্ষের বেশি মানুষ এদিন পোপের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। ফাদারকে শেষবারের মতো চোখের দেখা দেখতে সকলেই উপস্থিত হয়েছিলেন।

পোপকে সম্মান জানাতে শনিবার ভ্যাটিক্যানে হাজির ছিলেন বিশ্বের দেড়শোর বেশি দেশের প্রতিনিধি, রাষ্ট্র ও সরকার প্রধানরা। ইউরোপের রাজপরিবারের সদস্যরাও এদিন হাজির ছিলেন শেষকৃত্যে। এসেছিলেন প্রিন্স উইলিয়াম, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার সস্ত্রীক নিরাপত্তার মধ্য দিয়ে রোমে পৌঁছেছেন। সামনের সারিতে থেকেই ফাদারকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। জেলেনস্কিকেও এদিন ভ্যাটিকানে দেখা গিয়েছে। আর্জেন্টিনা ও ইতালির রাষ্ট্রনেতাদেরও এদিন দেখা গিয়েছে সামনের সারিতে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেখা গিয়েছে তার স্ত্রী জিলের সঙ্গে।

শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি। এসেছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সঙ্গে হাজির ছিলেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা। বেলজিয়ামের রাজা, জার্মান প্রেসিডেন্ট।

পাশাপাশি শেষকৃত্য অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ডোমিনিকান প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, ইকুয়েডরের প্রেসিডেন্টরা। হাজির ছিলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, সুইডেনের রাজা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও পৌঁছে গিয়েছিলেন ভ্যাটিক্যানে। সকলকেই এদিন পোপকে শ্রদ্ধা জানাতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, ক্যাথলিক চার্চের প্রধান হয়েও সাদামাটা ভাবে জীবন-যাপন করতেন পোপ ফ্রান্সিস। গাজার যুদ্ধ বন্ধের আবেদন থেকে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। তার মৃত্যুতে রাজনীতির বেড়া টপকে মিলে মিশে গেছে সব।

দিঘা ,মন্দারমনিতে সমুদ্রে নামা বারণ,জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,সীমান্তে মোতায়েন বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা