‘১৩০টি পারমাণবিক অস্ত্র ভারতের দিকে তাক করা’- পহেলগাঁও হামলার পর প্রকাশ্য হুমকি পাক মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারত-পাক উত্তেজনা তুঙ্গে। পহেলগাঁওয়ে ২৫ জন নিরীহ পর্যন্ত এবং এক ঘোড়া চালককে ঠান্ডা মাথায় হত্যা করেছে সন্ত্রাসীরা লস্করের ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্টের পাঁচ জঙ্গি। জানা গিয়েছে এই হামলার মূল হ্যান্ডলার ছিলেন লস্কই ই তৈবার প্রধান হাফিজ সঈদ। তারপর থেকেই বেশ কিছু কড়া পদক্ষেপ করেছে ভারত। এব্বার প্রকাশ্যে ভারতকে হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি প্রকাশ্যে একপ্রকার ঘোষণা করেছেন যে ভারতের বিরুদ্ধে পারমাণবিক প্রতিশোধ নেওয়া হবে। সেই সঙ্গে সতর্ক করে দিয়েছেন যে পাকিস্তানের অস্ত্রাগারে – ঘোরি, শাহীন এবং গজনবী ক্ষেপণাস্ত্র সহ ১৩০টি পারমাণবিক ওয়ারহেড ‘শুধুমাত্র ভারতের জন্য’ রাখা রয়েছে।

আব্বাসি বলেছেন যে ভারত যদি সিন্ধু জল চুক্তি স্থগিত করে পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার সাহস দেখায়, তাহলে তাদের পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত। তিনি ঘোষণা করেছেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র প্রদর্শনের জন্য নয়। সারা দেশে অস্ত্র লুকিয়ে রাখা রয়েছে। ভারত প্ররোচনা দিলে পাকিস্তান পারমাণবিক আক্রমণের জন্য প্রস্তুত।

আব্বাসির কথায়, “যদি আপনারা আমাদের জল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে আপনাদেরও যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের যে সামরিক সরঞ্জাম রয়েছে, আমাদের যে ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলি প্রদর্শনের জন্য নয়। কেউ জানে না আমরা সারা দেশে আমাদের পারমাণবিক অস্ত্র কোথায় রেখেছি। আমি আবারও বলছি, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি এগুলি সবই আপনাদের লক্ষ্য করে তৈরি।”

পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করেছে। তার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিতও। তারপর থেকেই পাকিস্তান একের পর এক হুমকি দিয়ে আসছে। পাকিস্তানের সাথে ভারতের জল সরবরাহ এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্তকে উপহাস করে হানিফ আব্বাসি বলেন যে নয়াদিল্লি তার পদক্ষেপের কঠোর পরিণতি বুঝতে শুরু করেছে।

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে সৃষ্ট বিপর্যয়ের কথা উল্লেখ করে তিনি মাত্র দুই দিনের মধ্যে ভারতীয় বিমান চলাচলে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তার দিকে ইঙ্গিত করেন। পাক মন্ত্রীর কথায়, “যদি পরিস্থিতি আরও ১০ দিন এভাবে চলতে থাকে, তাহলে ভারতের বিমান সংস্থাগুলি দেউলিয়া হয়ে যাবে।”

হানিফ আব্বাসি ভারতের তীব্র সমালোচনা করে বলেন, ভারত নিজেদের নিরাপত্তার ব্যর্থতা স্বীকার না করে পহেলগাঁও সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানের উপর দোষ চাপিয়ে যাচ্ছে। সেই সঙ্গে তিনি আরও জোর দিয়ে বলেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত করার কারণে ভারতের সিদ্ধান্তের পর পাকিস্তান ইতিমধ্যেই পরিণতির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ ইসলামাবাদ যে কোনও অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার