বিশ্বকাপের আগে ভিসা সমস্যায় আফগান ক্রিকেট দল

বিশ্বকাপের আগেই বড়সড় সমস্যায় পড়ে গেল আফগানিস্তান ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের আগেই বড়সড় সমস্যায় পড়ে গেল আফগানিস্তান ক্রিকেট দল। দিন কয়েক পরেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে যুব বিশ্বকাপের আসর। তবে এখনও পর্যন্ত ক্যারিবিয়ানদের দেশে পৌঁছতে পারেনি আফগানদের যুব টিম। যার নেপথ্যে রয়েছে ভিসা সমস্যা। আর সঠিক সময়ে পৌঁছাতে না পারার জন্য আফগানিস্তানের প্রস্তুতিতেও ঘটল বিপত্তি। বাতিল করা হল দু’টি প্রস্তুতি ম্যাচ।

ইংল্যান্ড এবং আরব আমিরশাহির অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল আফগান যুব টিমের। তবে ভিসা সমস্যায় সঠিক সময়ে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে না পারার জন্য সেটা আর হল না। জানা গিয়েছে, এই দুই ম্যাচের সূচি পরিবর্তন করা হয়েছে।

আফগানিস্তান দলের ভিসা জটিলতা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি জানিয়েছে যে, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং আইসিসি এই ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে একত্রে কাজ চালাচ্ছে। আশা করা হচ্ছে, আফগান ক্রিকেট দল দ্রুত ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যেতে পারবে’।

সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে, ‘ভিসা সমস্যার জন্য আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল না আসতে পারায় তাদের প্রস্তুতি ম্যাচগুলির সূচি পরিবর্তন করে দেওয়া হয়েছে। আইসিসি চায় ১৪ জানুয়ারি টুর্নামেন্টের মূল পর্ব শুরু হওয়ার আগে প্রতিটি দল যেন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়’।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার