আর্থিক লেনদেনে বিমানবন্দর-সহ প্রকাশ্য স্থানের Wi-Fi ব্যবহার না করার জন্য সতর্ক করল কেন্দ্র

আর্থিক লেনদেন বা অন্যান্য সংবেদনশীল কার্যকলাপের জন্যে আর ব্যবহার করা যাবে না পাবলিক Wi-Fi ইন্টারনেট পরিষেবা, দেশবাসীকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক লেনদেন বা অন্যান্য সংবেদনশীল কার্যকলাপের জন্যে আর ব্যবহার করা যাবে না পাবলিক Wi-Fi ইন্টারনেট পরিষেবা, দেশবাসীকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। অর্থাৎ পাবলিক Wi-Fi নেটওয়ার্ক ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিল কেন্দ্র।আধুনিক যুগে সবার ঘরে ঘরে Wi-Fi ইন্টারনেট পরিষেবা রয়েছে। যার ফলে মোবাইলে পর্যাপ্ত ইন্টারনেট ফুরিয়ে গেলেও কোনও চিন্তা থাকে না! কেননা বাড়ি তো আছেই, নানারকম সরকারি দফতর, বিমানবন্দর, রেলস্টেশন, কফিশপ এবং একাধিক পাবলিক সেক্টরে Wi-Fi নেটওয়ার্ক রয়েছে। তাই রাস্তায় ইন্টারনেট শেষ হয়ে গেলেও তখন ইন্টারনেট পরিষেবা সক্রিয় রাখতে রাস্তার Wi-Fi নেটওয়ার্কের সাহায্য নেন আমজনতা। কিন্তু তাতেই বিপদ হওয়ার আশঙ্কা!

বিশেষ করে, রাস্তার Wi-Fi-এ আর্থিক লেনদেন বিপজ্জনক হতে পারে। কারণ এই পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কগুলির অনেকগুলি সঠিকভাবে সুরক্ষিত নয়। এসব Wi-Fi নেটওয়ার্কগুলিকে টার্গেট করে হ্যাকার এবং স্ক্যামাররা। তাই ডিজিটাল নিরাপত্তা সচেতনতা জোরদার করার জন্য, ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) একটি নতুন অনুস্মারক জারি করেছে। যেখানে পরামর্শ দেওয়া হয়েছে যে, পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকিং বা অনলাইন কেনাকাটার মতো সংবেদনশীল কার্যকলাপ করা ঠিক নয়, যতটা সম্ভব এগুলি এড়িয়ে চলাই ভাল। এক্ষেত্রে CERT-In ব্যাখ্যা করেছে যে, সাইবার অপরাধীরা সহজেই পাবলিক ওয়াই-ফাইতে অরক্ষিত সংযোগ আটকাতে পারে। যার ফলে ব্যবহারকারীরা আর্থিক ক্ষতি এবং পরিচয় জালিয়াতির ঝুঁকিতে পড়তে পারেন। এছাড়াও তাঁদের অনেক গুরুত্বপূর্ণ নথিও চুরি হয়ে যেতে পারে।

সাইবার অপরাধীরা প্রতিনিয়ত প্রতারণার জাল বিছিয়ে রয়েছে। তাই সরকার জনগণকে এই ধরনের নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকাকালীন আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান এড়াতে অনুরোধ করেছে। এ বিষয়ে CERT-In কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। সেগুলি হল, নাগরিকদের অজানা উৎস থেকে আসা লিঙ্ক বা সংযুক্তিতে ক্লিক না করা, সমস্ত অনলাইন অ্যাকাউন্টের জন্য দীর্ঘ এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার না করা এবং নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ফাইলগুলি বহিরাগত ড্রাইভে ব্যাকআপ করা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার