প্রকাশিত হল পোপ ফ্রান্সিসের সমাধির ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক, রোম: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন পোপ ফ্রান্সিস। ২৬ এপ্রিল তাঁর শেষযাত্রা সম্পন্ন হয়েছে। তিনি ছিলেন বিশ্বের প্রথম লাতিন আমেরিকান পোপ। এদিন চার্চের উচ্চ ধর্মীয় ব্যক্তিদের সাক্ষি রেখে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে করা হয় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া।

এবার রোমের সান্তা মারিয়া ম্যাজিওর গির্জার তরফ থেকে পোপ ফ্রান্সিসের সমাধির ছবি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত ছবিটিতে দেখা গিয়েছে, সাদা পাথরের তৈরি সমাধির ওপর রাখা রয়েছে একটি গোলাপ ফুল। ফ্রান্সিস যেই নামে পরিচিত ছিলেন, সেই নাম লিখিয়েই তৈরি করা হয়েছে ওই সমাধি। ওই ছবিটি লক্ষ্য করলে বোঝা যাচ্ছে সমাধিটির ওপরে স্পটলাইটের আলোয় দেখা  যাচ্ছে একটি ক্রুশ চিহ্ন।

শনিবার যেই গির্জাটিতে ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন হয়ে সেটি ইতালির রাজধানী অর্থাৎ রোমের চারটি প্রধান গির্জার মধ্যে একটি। এই গির্জায় পোপ নিয়মিত যেতেন।

রবিবার পোপের মৃত্যুর শোকে অনেকেই এই গির্জার বাইরে ভিড় করেছিলেন। পোপ দেহত্যাগ করেছেন তাঁর ৮৮ বছর বয়সে।

জানা গিয়েছে, পোপ ফ্রান্সিস বিশেষভাবে ভার্জিন মেরির খুব বড় ভক্ত ছিলেন। তাই তাঁকে স্মরণ করে নির্মিত সান্তা মারিয়া ম্যাজিওরে গির্জাটি তাঁর বিশেষ পছন্দের ছিল।

তবে পোপ ফ্রান্সিস চিরকালের মতো চলে যাওয়ার পর সেই পদে কে বসবেন সেই নিয়ে রয়েছে ধন্ধ। তাঁর শোক কাটিয়ে ওঠার পড়ে নজর দেওয়া হবে নতুন পোপ নির্বাচনের দিকে। এই নির্বাচনের সঠিক কোনও তারিখ ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, আগামী ৫ বা ৬ মের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে পারে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের