ভারত ছাড়ার ধুম, কেন্দ্রের দাওয়াইয়ে হাজার হাজার লোক ফিরছেন পাকিস্তানে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানি ভিসাধারীদের ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বিগত দুই দিনে ২৭২ জন পাকিস্তানি নাগরিক আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। সময়সীমা শেষ হয়ে যাওয়ায় রবিবার আরও বেশি সংখ্যক পাকিস্তানি নাগরিকের দেশ ত্যাগ করছেন। সরকার ১২ ধরণের স্বল্পমেয়াদী ভিসাধারীদের ভারত ত্যাগের নির্দেশ দিয়েছে। যাদের মেডিক্যাল ভিসা রয়েছে তাদের ভারত ত্যাগের শেষ তারিখ ২৯ এপ্রিল। সূত্রের খবর, মহারাষ্ট্রে বসবাসকারী ১০৭ জন পাকিস্তানি নাগরিকের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

এখনও পর্যন্ত মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা, মধ্যপ্রদেশ, ওড়িশা, গোয়া, গুজরাট এবং উত্তরপ্রদেশ সহ অনেক রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে। মহারাষ্ট্রে স্বল্পমেয়াদী ভিসায় পাকিস্তানি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ১,০০০। তাঁদের মধ্যে অনেকেই ভারত ত্যাগ করেছেন। ৬২৯ জন ভারতীয় নাগরিকও পাকিস্তান থেকে ফিরে এসেছেন, যার মধ্যে ১৩ জন কূটনীতিক এবং সরকারি আধিকারিক রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন যে নির্ধারিত সময়সীমার পরে কোনও পাকিস্তানি নাগরিক ভারতে থাকতে পারবেন না।

সার্ক ভিসাধারীদের ভারত ত্যাগের শেষ তারিখ ছিল ২৬ এপ্রিল। মেডিকেল ভিসাধারীদের জন্য শেষ তারিখ ২৯ এপ্রিল। ১২টি বিভাগের ভিসাধারীদের জন্য শেষ তারিখ ২৯ এপ্রিল। রবিবারের মধ্যে ভারত ত্যাগ করতে হবে এমন ১২টি বিভাগের ভিসাধারীদের মধ্যে রয়েছে, আগমনের সময় ভিসা, ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, ছাত্র, দর্শনার্থী, দলগত পর্যটক, তীর্থযাত্রী এবং দলগত তীর্থযাত্রী।

তবে দীর্ঘমেয়াদী এবং কূটনৈতিক বা অফিসিয়াল ভিসাধারী ব্যক্তিদের জন্য ভারত ছাড়ার আদেশ নেই। জানা গিয়েছে, ২৫ এপ্রিল ১৯১ জন পাকিস্তানি নাগরিক আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন এবং ২৬ এপ্রিল আরও ৮১ জন চলে গেছেন। কর্মকর্তারা জানিয়েছেন যে ২৫ এপ্রিল ২৮৭ জন ভারতীয় পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন এবং ২৬ এপ্রিল ১৩ জন কূটনীতিক ও কর্মকর্তাসহ মোট ৩৪২ জন ভারতীয় আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে ফিরে এসেছিলেন।

মহারাষ্ট্রে প্রায় ৫০৫০ জন পাকিস্তানি নাগরিক বাস করেন। তাঁরা বেশিরভাগই দীর্ঘমেয়াদী ভিসায় রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন যে এর মধ্যে প্রায় ২,৪৫০ জন নাগপুরে, ১,১০০ জন থানেতে, ৩৯০ জন জলগাঁওয়ে, ২৯০ জন নভি মুম্বাইয়ে, ২৯০ জন পিম্পরি চিঞ্চওয়াড়ে, ১২০ জন অমরাবতীতে এবং ১৫ জন মুম্বাইয়ে রয়েছেন।

তেলেঙ্গানার পুলিশ প্রধান জিতেন্দ্র সরকারি রেকর্ডের উদ্ধৃতি দিয়ে বলেছেন, রাজ্যে ২০৮ জন পাকিস্তানি নাগরিক বাস করেন। তাঁরা বেশিরভাগই থাকেন হায়দরাবাদে। তাদের মধ্যে ১৫৬ জনের দীর্ঘমেয়াদী ভিসা, ১৩ জনের স্বল্পমেয়াদী ভিসা এবং ৩৯ জনের চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণের নথি রয়েছে।

কেরালায় ১০৪ জন পাকিস্তানি নাগরিক ছিলেন, যার মধ্যে ৯৯ জন দীর্ঘমেয়াদী ভিসাধারী ছিলেন। বাকি পাঁচজন, যারা পর্যটন বা চিকিৎসা ভিসায় ছিলেন তাঁরা দেশ ছেড়ে চলে গেছেন।

প্রায় ২২৮ জন পাকিস্তানি নাগরিক মধ্যপ্রদেশে ছিলেন। তাঁদের অনেকেই ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছেন। অন্যদিকে, ওড়িশায় প্রায় ১২ জন পাকিস্তানিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের সকলকে দেশ ত্যাগের জন্য নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে বলা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন যে স্বল্পমেয়াদী ভিসায় রাজ্যে আসা তিন পাকিস্তানি নাগরিককে চলে যেতে বলা হয়েছে।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী