গর্ভাবস্থায় দাঁতের যত্ন নিচ্ছেন না? প্রভাবিত হচ্ছে গর্ভজাত সন্তান

এই দেশে অন্তঃসত্ত্বা মহিলাদের প্রায় ৭০ শতাংশই দাঁত ও মাড়ির রোগে ভুগে থাকেন। যার ফলস্বরূপ গর্ভাবস্থায় এমন রোগের উৎপত্তি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অন্তঃসত্ত্বা অবস্থায় মা যে রকম জীবনধারার মধ্যে থাকেন সন্তানও সেই ভাবেই তাঁর শরীরের মধ্যে বাড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় মা গর্ভাবস্থায় নিজের সঠিক যত্ন না নেওয়ায় জন্মের পর তাঁর সন্তানের শরীরে বাসা বেঁধেছে নানা সমস্যা। সেভাবেই নবজাতকের নানা সমস্যা দেখা দিতে পারে মায়ের দাঁতের সমস্যা থেকে। অনেকেই এই বিষয়ে জানেন অথবা জানেন না। তাই সন্তান গর্ভে থাকাকালীন মায়ের বিশেষভাবে দাঁত ও মাড়ির যত্ন নেওয়াও প্রয়োজন বলে জানাচ্ছেন অভিজ্ঞরা। গবেষণা বলছে জিনজিভাইটিস নামে এক রোগে গর্ভবতী মহিলাদের দাঁত ও মাড়ির নানা সমস্যা হয়। যার ফলে গর্ভের সন্তানে নানা সমস্যার সম্মুখীন হয়। কিন্তু কি এই জিনজিভাইটিস?

গবেষণা বলছে, মূলত অপরিচ্ছন্নতা থেকেই এই সমস্যা দেখা যায়। খেয়ে মুখ ভালো করে না ধোওয়া, দাঁত না মাজা এসবকিছুর ফলে মুখের ভিতরে সংক্রমণ হতে পারে। যাতে দাঁত ফুটো হয়ে যাওয়া থেকে শুরু করে দাঁতের ক্ষয়, মাড়ির ক্ষতি ইত্যাদি হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না হলে এই সমস্যা বাড়তেই থাকে। দাঁতে বা মাড়িতে জন্মানো এই জীবাণু ধীরে ধীরে  রক্তে মেশে আর সেখান থকেই খুব সহজেই রক্তের মাধ্যমে তা গর্ভে থাকা শিশু পর্যন্ত পৌঁছায় ও গর্ভের শিশুকে ক্ষতিগ্রস্থ করে।

অভিজ্ঞ মহল বলছে এই দেশে অন্তঃসত্ত্বা মহিলাদের প্রায় ৭০ শতাংশই দাঁত ও মাড়ির রোগে ভুগে থাকেন। যার ফলস্বরূপ গর্ভাবস্থায় এমন রোগের উৎপত্তি হয়। যার ফলে গর্ভবতী মায়েদের শরীরে হরমোনাল ইস্যু তৈরি হয়। প্রভাব পড়ে ভ্রূণের উপরেও। সন্তানের ওজন কম হওয়ার সম্ভবনা থাকে। থাকে গর্ভপাত হওয়ার মত ঝুঁকিও। এর থেকে মুক্তির উপায় কী? চিকিৎসকেরা বলছেন গর্ভাবস্থায় বাকি সবকিছুর মতই দাঁতেরও সমান যত্ন নিতে হবে। সকালে সঠিকভাবে দাঁত মাজা থেকে শুরু করে খাওয়ার পর ভাল করে মুখ ধোয়া এই নিয়মগুলি মেনে চলতে হবে। সমস্যা হলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। 

ফুচকার ভেতরে হাড়ের টুকরো, দোকানদার বললেন, ‘এটা নিশ্চয়ই উড়ে এসেছে’!

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়লেন সাই সুদর্শন, ভাঙলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তির রেকর্ড

আলোচনা ভেস্তে গেলে আগামী সপ্তাহেই ইরানে তীব্র হামলার ছক আমেরিকা ও ইজরায়েলের

আজ হাই-ভোল্টেজ ডার্বি, কার মুখে হাসি ফুটবে?

ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা

দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, কেমন রয়েছেন যাত্রীরা?

নির্জনতা পছন্দ করেন? তাহলে ঘুরে আসুন ছত্তিশগড়ের চিরিমিরি

কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা WHO-এর

৪.৬৯ লাখে বিক্রি ‘নেতানিয়াহু’, ৪২৯ টাকা কেজি দরে ‘ডোনাল্ড ট্রাম্প’

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

PCOS এর পরিবর্তে PMOS, বদলে গেল মহিলাদের নাজেহাল করা রোগের নাম

অসহ্য গরমে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে এই দেশি পানীয়

লঞ্চের আগেই প্রকাশ্যে Moto G37 সিরিজের ফিচার, কী থাকছে নতুন ফোনে?