আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্ত্রী ও ছেলেকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপ, ভয়াবহ ঘটনা মালদহে

নিজস্ব প্রতিনিধি, মালদহঃ মালদহে মর্মান্তিক ঘটনা। স্ত্রী ও ছেলেকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গৃহবধূর ঘাড়ে, গলায়, কোমরে, পিঠে এলোপাথাড়ি কোপ মেরেছে তাঁর স্বামী। বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (২৮ এপ্রিল) মালদহ জেলার গাজোল ব্লকের মাঝড়া অঞ্চলের শরৎ পল্লী এলাকায়। গুরুতর জখম ওই গৃহবধূর নাম মন্টি বর্মন বয়স ৩২ বছর। এবং ছেলের নাম, প্রণব বর্মন, বয়স ১৪ বছর।

জানা গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বিবাদের জেরে কৃষিকাজে ব্যবহৃত হাঁসুয়া দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা পরে স্বামী। মায়ের চিৎকার শুনে ছেলে বাঁচাতে এলে তাঁকেও হাঁসুয়া দিয়ে আক্রমণ করেন অভিযুক্ত ব্যক্তি। এরপর স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেই পালিয়ে স্বামী। এরপর গৃহবধূ ও তাঁর ছেলের চিৎকার শুনতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় গৃহবধূ এবং তাঁর ছেলেকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে তাঁদের গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাঁদের অবস্থা অবনতি হতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে ওই গুরুতর জখম স্ত্রীর স্বামী পালাতক।

মহিলার শরীরের একাধিক জায়গা ক্ষত বিক্ষত করেছে তাঁর স্বামী। নরপিশাচের মতো তাঁকে খুনের চেষ্টা করেছেন তিনি। আঙুল, গলায় একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ছুটে এসেছেন। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। কিন্তু মহিলাটি আদেউ বেঁচে আছেন কিনা তা জানা যায়নি। অন্যদিকে স্বামীর সঙ্গে আহত গৃহবধূর ঠিক কী কারণে বিবাদ লেগেছিল তা জানা যায়নি। তবে মায়ের থেকে ছেলের কম আঘাত লেগেছে। এই ঘটনায় স্থানীয়রাও হতবাক।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ